রওশন এরশাদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন (ছবি: সংগৃহীত)
রাজনীতি

মুহিতের মৃত্যুতে রওশন এরশাদের শোক

নিজস্ব প্রতিবেদক: সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোকবার্তায় রওশন এরশাদ বলেন, শিক্ষা, সরকারি চাকরি, রাজনীতি, অর্থনীতি, সাহিত্য সব মিলিয়ে বর্ণাঢ্য এক জীবনের অধিকারী ছিলেন আবুল মাল আবদুল মুহিত। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং ভাষা সংগ্রামেও অংশ নিয়েছেন তিনি। দেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার বাজেট পেশ করে অনন্য নজির স্থাপনও করেছেন মুহিত। একজন বিদগ্ধ অর্থনীতিবিদ হিসেবে আবুল মাল আবদুল মুহিত দেশের জন্য অনেক বড় অবদান রেখে গেছেন।

বিরোধী দলীয় এই নেতা বলেন, স্বাধীনতা পুরস্কারে ভূষিত মুহিত ছিলেন অফুরন্ত জীবনীশক্তির অধিকারী, প্রাণবন্ত মানুষ। তিনি ছিলেন সদা হাস্যোজ্জ্বল, এছাড়া তার সরলতা এবং সাহসিকতা সব মহলে প্রশংসিত। মুহিতের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে যে অপূরণীয় ক্ষতি হলো, তা সহজে পূরণ হবে না।

আরও পড়ুন: চলে গেলেন সাবেক অর্থমন্ত্রী মুহিত

এসময় রওশন এরশাদ মরহুম আবুল মাল আবদুল মুহিতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

ঢাকাতে বজ্রবৃষ্টির আভাস

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন...

মিরাজকে সরিয়ে নতুন অধিনায়ক?

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে মেহেদী হাসান মিরাজকে সরানো হতে পারে&mdas...

‘ধুম ফোর’ গুঞ্জন উড়িয়ে দিলেন রণবীর কাপুর

বলিউড তারকা রণবীর কাপুরকে ঘিরে ‘ধুম ফোর’ সিনেমায় অভিনয়ের গুঞ্জন ব...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা