মির্জা ফখরুল ইসলাম আলমগীর ( ফাইল ফটো)
রাজনীতি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আসতেই থাকবে

সান নিউজ ডেস্ক: গুম ও খুনের সংস্কৃতি বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আসতেই থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন: জাফর ইকবাল হত্যাচেষ্টায় হামলাকারীর যাবজ্জীবন

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়া মহল্লার পৈতৃক বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রোববার আমেরিকান প্রেসিডেন্ট খুব পরিষ্কার করে বলে দিয়েছেন যে, আইনশৃঙ্খলা বাহিনীর সুনির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা এত তাড়াতাড়ি উঠবে না। তবে এটি আমাদের জন্য আনন্দের বিষয় নয়। দেশের ভূখণ্ডের ওপরে এ ধরনের নিষেধাজ্ঞা আসা মানেই দেশের জন্য মানহানিকর ও লজ্জার।

আরও পড়ুন: অতিরিক্ত ভাড়া আদায় না করার অনুরোধ

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ এখন আন্তর্জাতিকভাবে চিহ্নিত স্বৈরতন্ত্র লালনকারী একটি দল। বিভিন্ন পত্রপত্রিকা, রিসার্চ সেন্টার ও বিভিন্ন দেশ আওয়ামী লীগ এবং এ সরকারকে স্বৈরাচারী দল হিসেবে চিহ্নিত করেছে।

বিএনপি মহাসচিব আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাংলাদেশে সুনির্দিষ্ট ব্যক্তিদের ওপরে নিষেধাজ্ঞা প্রমাণ করে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মানবাধিকার রিপোর্ট, সে রিপোর্টে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান সম্পর্কে, বিশেষ করে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো আন্তর্জাতিক বিশ্বে প্রমাণিত হয়ে গেছে।

তিনি বলেন, দেশের মানুষ নিজেরাই টের পাচ্ছে তারা সম্পূর্ণভাবে ফ্যাসিবাদী শাসন প্রক্রিয়ার মধ্যে চলছে। সুতরাং এখানে নতুন করে রাষ্ট্রদূতদের ডেকে কথা বলার বিষয় নয়। রাষ্ট্রদূতদের আমরা কখনও ডাকি না। তারাই আমাদের অফিসে (বিএনপির অফিসে) নিয়মিত এসে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এটি তারা আগেও করতেন, এখনও করেন।

আরও পড়ুন: নিউমার্কেট সংঘর্ষ: বিএনপির ১৪ নেতাকর্মীর আগাম জামিন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুঃখজনক ব্যাপার- আওয়ামী লীগ সরকার পুরোপুরিভাবে নির্ভরশীল হয়ে পড়েছে আমলাদের ওপরে। শুধু তাই নয়, তারা আইনশৃঙ্খলা বাহিনীর ওপরেও নির্ভরশীল। আওয়ামী লীগ যখন গণতন্ত্রের কথা বলে, তখন আমাদের কাছে হাস্যকর মনে হয়। জনগণও হাস্যকর মনে করে।

মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে বলতে আওয়ামী লীগের মুখে ফেনা উঠে যায়। সেই চেতনাকে তারাই আজ সম্পূর্ণভাবে ভূলুণ্ঠিত করে দিয়েছে, এখন একদলীয় শাসনের সঙ্গে এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠা করা হয়েছে।

আরও পড়ুন: লিবিয়ায় ২৪০ বাংলাদেশি আটক

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, দপ্তর সম্পাদক মামুন উর রশীদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হামিদসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা