আসছে ছাত্রদলের নতুন কমিটি
রাজনীতি

আসছে ছাত্রদলের নতুন কমিটি

সান নিউজ ডেস্ক : মেয়াদোত্তীর্ণ কেন্দ্রীয় কমিটি ভেঙে দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হচ্ছে বলে জানা গেছে। তবে সংগঠনটির নতুন নেতৃত্ব এবার ভোটে নির্বাচিত হবে না। সরাসরি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন : দেশে রেকর্ড পরিমাণ খাদ্য মজুত

ছাত্রদলের সাবেক একাধিক সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কথা বলে জানা যায়, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই যোগ্য ও পরীক্ষিত নেতাদের বিষয়ে খোঁজ নিয়েছেন। দ্রুত সময়ের মধ্যেই তিনি কমিটি ঘোষণা করবেন।

জানা যায়, গত মঙ্গলবার ( ১২ এপ্রিল) রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের কমিটি গঠনের বিষয়ে কেন্দ্রীয় নেতাদের মতামত নেন তারেক রহমান। বিকাল ৪টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় ৪৩ জন নেতার মতামত নেন তিনি।

আরও পড়ুন : শ্রীলঙ্কার সরকারের পদত্যাগ দাবি

পৃথকভাবে নেয়া ছাত্রদল নেতাদের মতামতের মধ্যে বেশির ভাগই নতুন কমিটির পক্ষে অবস্থান নেন। বর্তমান কমিটির বিষয়ে কী করা উচিত, নতুন কমিটি করলে কী ধরনের নেতা নির্বাচন করা উচিত এবং জেলা কমিটির বিষয়ে কী করা উচিত ইত্যাদি নানা প্রশ্ন করেন তারেক রহমান। এ বিষয়ে কেন্দ্রীয় নেতারা তারেক রহমানকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার অধিকার ন্যস্ত করেন।

এসময় ছাত্রদলের ৬০ সদস্যের আংশিক কমিটির মধ্যে ঢাকার বাইরে থাকায় এবং অসুস্থতাজনিত কারণে ১২ জন অনুপস্থিত ছিলেন। সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক উপস্থিত থাকলেও তাদের মতামত নেয়া হয়নি বলে জানা গেছে।

আরও পড়ুন : প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলে ফজলুর রহমান খোকন সভাপতি এবং ইকবাল হোসেন শ্যামল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই বছরের ২১ ডিসেম্বর ৬০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এ কমিটিকে পূর্ণাঙ্গ করতে পারেনি বর্তমান নেতৃত্ব। গত বছরের সেপ্টেম্বরে কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়। এরপর থেকে নতুন কমিটি গঠনের দাবি ওঠে সংগঠনের মধ্য থেকে।

দলীয় বিশ্বস্ত সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ কমিটি শিগগিরই ভেঙে দিয়ে যোগ্য ও পরীক্ষিত নেতাদের নিয়ে কমিটি করা হবে। আগামী নির্বাচন সামনে রেখে আন্দোলন সংগ্রামকে গুরুত্ব দিয়ে এবার নেতৃত্ব বাছাই করা হবে।

আরও পড়ুন : ঈদ যাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই কমিটি গঠনের মূল কাজটি করবেন। এবার নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকে প্রত্যেক পদে ডজন খানেক প্রার্থী রয়েছেন।

নতুন কমিটির কেন্দ্রীয় সভাপতি পদে আলোচনায় রয়েছেন বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহ-সভাপতি সাজিদ বাবু, যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ, তানজিল হাসান, মাহিনউদ্দিন রাজু প্রমুখ।

আরও পড়ুন : রূপপুর প্রকল্পে বিদেশি নাগরিকের মৃত্যু

সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রিয়াদ ইকবাল, নিজামউদ্দিন রিপন, মাহবুব মিয়া, রনি প্রধান, ঢাবি ছাত্রদলের সদস্য সচিব আমানউল্লাহ আমান প্রমুখ।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন নতুন কমিটির বিষয়ে বলেন, সংগঠনকে গতিশীল রাখতে যেকোনো সংগঠনেরই নিয়মিত কমিটি হওয়া দরকার। নতুন কমিটির বিষয় সিদ্ধান্ত নেবেন আমাদের অভিভাবক তারেক রহমান। তিনি যে সিদ্ধান্ত নেবেন আমরা তা স্বাগত জানাব।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সেবামূলক কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, লক্ষ্মীপুর পৌরসভার উন্...

দর্শক হৃদয়ে আজও উত্তম কুমার

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, ‘মহানায়ক’ নামে খ্যাত উত্তম ক...

পরবর্তী রাষ্ট্রপতি নির্ধারণ হবে দলের স্থায়ী কমিটিতে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

ককরোচ জনতা পার্টির (সিপেজি) আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা