রাজনীতি

মুন্সীগঞ্জে বিএনপির স্বাধীনতা দিবস পালন 

মো. নাজির হোসেন, মু্ন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেলা বিএনপি স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে। শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে দিবসটি উপলক্ষে শহরের পুরাতন কাচারিস্থ মুক্তিযোদ্ধা ফলকে পুষ্পস্তবক অর্পণ করে।

আরও পড়ুন: ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা

এর আগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা সমবেত হন। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন। পরে একটি বর্ণাঢ্য র্যালী জেলা শহর পদক্ষিণ করে। শহরের পুরাতন কাচারিস্থ মুক্তিযোদ্ধা ফলকে এসে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপমন্ত্রী আলহাজ্ব মো. আব্দুল হাই, সদস্য সচিব কামরুজ্জামান রতন, সদস্য ও মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এ.কে.এম ইরাদত মানু।

আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট তোতা মিয়া, অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন, জেলা যুবদলের আহবায়ক মো. মজিবর রহমান দেওয়ান, সদস্য সচিব মাসুদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন মুন্না, ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ, শহর ছাত্রদলের আহবায়ক রোমান হোসেন প্রমুখ।

সংক্ষিপ্ত বক্তব্যে কামরুজ্জামান রতন বলেন, আমরা খালেদা জিয়া ও তারেক রহমানের অনুসারী। স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের ভুমিকা সবাই জানা। আজকে স্বাধীনতা দিবস, কিন্তু আমাদের কথা বলার স্বাধীনতা নাই।

তিনি আরও বলেন, আমাদের সব কিছুই রিমোট কন্ট্রোল ফেমে বেধে দেয়া হয়েছে। এই ফেমে বাধা গণতন্ত্র কি আপনারা চান। আমরা চাই না...

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা