রাজনীতি

স্বাধীনতার কথা বলতে গেলে বঙ্গবন্ধুর কথা বলতে হয়

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান ও বঙ্গবন্ধুর একান্ত সহচর আলহাজ্ব মো. মহিউদ্দিন বলেছেন, স্বাধীনতার কথা বলতে গেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলতে হয়। মুক্তিযুদ্ধের কথা বলতে গেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলতে হয়।

আরও পড়ুন: খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়লো

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আউলিয়া কুলের লোক ছিলেন বলেই স্বাধীনতা এনে দিতে পেরেছেন। তিনি পীর শেখ আউয়ালের বংশধর ছিলেন। তিনি ছোট বেলা থেকেই সংগ্রামী জীবন যাপন করেছেন। বঙ্গবন্ধু শুভাষ চন্দ্র বসুর হল-ওয়েল আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। অতপর ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

তিনি বুধবার (২৩ মার্চ) জেলা কালেক্টরেট মাঠে বিকেল ৫ টার দিকে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী উৎসবের সমাপনী দিনে প্রধান আলোচক হিসেবে বক্তৃতাকালে এসব কথা বলেন।

জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা অংশগ্রঞন করেন, পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, সিভিল সার্জন ডাঃ মো. মঞ্জুরুল আলম, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল হাই তালুকদার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এনামুল আহসান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান আনিস, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুভাস চন্দ্র হীরা, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু।

আরও পড়ুন: যুদ্ধের প্রভাবে গ্যাসের দাম বেড়েছে

এতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রেক্ষাপট মুন্সীগঞ্জ প্রবন্ধ উপস্থাপন করেন মিরকাদিম হাজী আমজাদ আলী স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান খান।

গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে শুরু হয়ে মেলা সমাপনী হল আজ বুধবার। আলোচনা সভা আগে মুন্সীগঞ্জের ছয় উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ ট্রাক শো করেন জেলা শহরে। আলোচনা সভা ও স্মৃতিচারণের পর পুরস্কার বিতরণ, নাটক প্রদর্শন করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’...

শিবচরে ২০০ পরিবারের মাঝে ছাগল বিতরণ

অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে মাদারীপুরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা