বঙ্গবীর কাদের সিদ্দিকী (ফাইল ছবি)
রাজনীতি

বঙ্গবীর কাদের সিদ্দিকী হাসপাতালে

সান নিউজ ডেস্ক: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তার চিকিৎসা চলছে।

আরও পড়ুন: খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়লো

বুধবার (২৩ মার্চ) দলটির যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বলা হয়, গত ২০ মার্চ (রোববার) পেটে ব্যথা নিয়ে গলব্লাডারের পাথর অপসারণের জন্য তিনি অধ্যাপক ছয়েফউদ্দিন আহমদের তত্ত্বাবধানে বিএসএমএমইউয়ের সার্জারি বিভাগে ভর্তি হন।

ইতোমধ্যে তার বড় ভাই সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইয়িদ, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন, গণফোরাম নেতা মোস্তফা মহসিন মন্টু হাসপাতালে বঙ্গবীরকে দেখতে যান।

আরও পড়ুন: অন্ধকার পথ অবলম্বনেই বিএনপির আগ্রহ

গত বছরের সেপ্টেম্বরে একই হাসপাতালে আলট্রাসনোগ্রাম করার পর গলব্লাডারে পাথর ধরা পড়ে, কিন্তু করোনা শনাক্ত হওয়ায় তখন তার অপারেশন করা সম্ভব হয়নি। দ্রুত সুস্থতার জন্য কাদের সিদ্দিকী সবার দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম (জন্ম:১৪ জুন, ১৯৪৭) ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময় তিনি বাঘা সিদ্দিকী নামে পরিচিত ছিলেন। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সমরনায়ক, যিনি ভারতীয় বাহিনীর সাহায্য ব্যতিরেকেই ১৯৭১ সালের ডিসেম্বর মাসের প্রথমার্ধে ঢাকা আক্রমণের প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। তার পূর্ণ নাম আব্দুল কাদের সিদ্দিকী। তাকে বঙ্গবীর নামেও ডাকা হয়। মুক্তিযুদ্ধের অন্যতম বাহিনী কাদেরিয়া বাহিনী তার নেতৃত্বে গঠিত ও পরিচালিত হয়েছিল। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। তার নামে সখিপুরে ‘কাদেরনগর’ গ্রামের নামকরণ করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা