বিএনপি মাঠ গরমের অপচেষ্টা চালাচ্ছে- ওবায়দুল কাদের
রাজনীতি

বিএনপি মাঠ গরমের অপচেষ্টা চালাচ্ছে

সান নিউজ ডেস্ক : বিএনপি নেতারা আন্তর্জাতিক অঙ্গনে দেশবিরোধী ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে এখন গলাবাজি করে রাজনীতির মাঠ গরম করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আরও পড়ুন:বাইডেনের ফোন ধরছেন না মোহাম্মদ

বুধবার (৯ মার্চ) সকালে তার বাসভবনে বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। বাসসের এক প্রতিবেদনে জানা যায়।

ওবায়দুল কাদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার খুনি, মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি, যুদ্ধাপরাধী, জঙ্গিবাদ, সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস রাজনীতির প্রতিভূ বিএনপি’র সময় শেষ হয়ে এসেছে। বিএনপি নেতারা নির্লজ্জ মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির’ই সময় শেষ হয়ে এসেছে। সরকারের নয়।

বিএনপি এ দেশে ভালো যা কিছু অর্জন করেছিল তা সরকার ধ্বংস করে দিয়েছে, অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রশ্ন রেখে বলেন, বিএনপি এদেশের কোন অর্জনে নেতৃত্ব দিয়েছে? এ দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ভাগ্যোন্নয়নে বিএনপি’র অবদান কী? আসলে তাদের কোনো অর্জনই নেই।

আরও পড়ুন:অবশেষে দেশে পৌঁছালেন ২৮ নাবিক

সেতুমন্ত্রী বলেন, বিএনপি’র রাজনীতি হচ্ছে স্বৈরতন্ত্রের গর্ভে জন্ম নেয়া স্বার্থান্ধ গোষ্ঠীর স্বার্থসিদ্ধির রাজনীতি।

আরও পড়ুন:ন্যাটোতে আর যোগ দিতে চায় না ইউক্রেন

তিনি বলেন, বিএনপি’র শাসনামলে হাওয়া ভবন, খোয়াব ভবনের আধিপত্য ছিল। দুর্নীতিতে পর পর পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কথা জনগণ এখনো ভুলে যায়নি বলেও বিএনপি নেতাদের স্মরণ করিয়ে দেন।

আরও পড়ুন:ইউক্রেনে জঙ্গি বিমান পাঠাতে চায় পোল্যান্ড

শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে দেশের অস্তিত্ব থাকবে না, বিএনপির এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেবের এমন বক্তব্য পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই হতে পারে না। বাংলাদেশে যা কিছু অর্জন তা আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে।

আরও পড়ুন:ট্রেনে কাটা পড়ে ৩ স্কুলছাত্রী নিহত

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলেই শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, জ্ঞান-বিজ্ঞান, তথ্য-প্রযুক্তি, ক্রীড়া, রেলপথ, মৎস্য ও প্রাণিসম্পদ, নৌ যোগাযোগসহ সকল খাতেই ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।

আরও পড়ুন:কমছে ভোজ্য তেলের ভ্যাট

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আজ যতই ষড়যন্ত্র করুক না কেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে এবং যাবেই। বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান অপ্রতিরোধ্য অগ্রযাত্রা বিএনপি তার কথামালার চাতুরী দিয়ে কখনো ঠেকাতে পারবে না।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

শাকিবের সঙ্গে পর্দার রোমান্সে সাবিলার স্বস্তি

অভিনেত্রী সাবিলা নূর। ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দায়ও নিজের অবস্থা...

দাবি পূরণের আশ্বাস, স্থগিত অ্যাম্বুলেন্স ধর্মঘট

দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্...

গ্যাস সংকটে ভোগান্তি, বন্ধ সিএনজি স্টেশন-চুলায় নেই পর্যাপ্ত জ্বালানি

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান গ্যাস সংকটের কারণে জনজীবনে নেমে এসেছে বড় ধরনের ভোগ...

গাজায় ইসরাইলি বিমান হামলা

গাজা উপত্যকায় আবারো নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলায় এক ফিলিস্...

‘হাইব্রিড’ ইস্যুতে বিএনপিতে নতুন উদ্বেগ

দলের ভেতরে সুযোগসন্ধানী ও তথাকথিত ‘হাইব্রিড’ নেতাদের অনুপ্রবেশ নি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা