রাজনীতি

আমরা আন্দোলন করব

সান নিউজ ডেস্ক: গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া বলেছেন, দুর্নীতিবাজ সরকারের পতন ঘটানো দরকার। আমরা আন্দোলন করব। এ আন্দোলন থেকে জাতীয় মুক্তি সংগ্রাম তৈরি হবে।

আরও পড়ুন: মালিতে সংঘর্ষে সেনাসহ নিহত ৯৭

শনিবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সেমিনারে এসব কথা বলেন।

সরকারের সমালোচনা করে রেজা কিবরিয়া বলেন, ‘দ্রব্যমূল্যের দাম নিয়ে প্রতিবাদ করাটা এ দেশে এখন অন্যায়। ব্যাংকিং খাততে নিয়মতান্ত্রিকভাবে লুট করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার। এগুলো মানুষের সামনে তুলে ধরাটা পেশাজীবীদের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব।’

পেশাজীবীদের ভূমিকা প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ বলেন, রাজনীতিবিদ নাকি পেশাজীবী- কে আন্দোলন করবে এ প্রশ্ন এসেছে। পেশাজীবীরা আন্দোলনের সহায়ক শক্তি। তারা এক ধরনের স্ফুলিঙ্গ তৈরি করতে পারেন। তবে এ স্ফুলিঙ্গের পরিণতি রাজনীতিবিদদের হাতে। পেশাজীবীরা নিরব হয়ে বসে থাকতে পারে না।

আরও পড়ুন: শ্লীলতাহানির চেষ্টায় যুবক আটক

তিনি আরও বলেন, ‘আমরা একটা অমানবিক, দুর্নীতিগ্রস্ত ও অপদার্থ স্বৈরতন্ত্রের মধ্যে বাস করছি। আগামী কয়েক মাসে তাদের ওপর আরও আন্তর্জাতিক চাপ আসবে এবং বাংলাদেশের মানুষ মিছিল করে এ কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়বে।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

মেসির শিকড়ের সন্ধান মিলল ব্রাজিলে

স্পেনের বার্সেলোনায় ফুটবল ক্যারিয়ারের উত্থানটা ঘটেছিল লিওনেল মেসির।বিশ্বকাপ চ...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

সাগরে লঘুচাপ, ভারী বৃষ্টির সম্ভাবনা

মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় ও অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা