রাজনীতি

মির্জা ফখরুলকে অস্বীকার করবে বিএনপি 

সান নিউজ ডেস্ক: নির্বাচনকে বিতর্কিত করার উদ্দেশ্য নিয়ে তারা (বিএনপি) কাজ করছে। তারা আসলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। জনগনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এমন দিন আসবে, যখন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অস্বীকার করবে।

আরও পড়ুন: আমি ন্যায়বিচার পাইনি, আপিল করব

বুধবার (২ মার্চ) দুপুরে রাজধানীতে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি জাফরুল্লাহকে অস্বীকার করেছে। এক সময় বিএনপি মির্জা ফখরুলকে অস্বীকার করতে পারে। আপনারা দেখেছেন, আমিও দেখেছি বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে জাফরুল্লাহ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তাকে বিএনপির উপদেষ্টা হিসেবে সবাই জানতেন। জাফরুল্লাহর দেয়া তালিকা থেকে সিইসি নির্বাচিত হয়েছেন। এতে জাফরুল্লাহ সন্তুষ্ট হয়েছেন। তাই বিএনপি তাকে অস্বীকার করছে।

আরও পড়ুন: শেখ হাসিনাকে হত্যাচেষ্টার আসামি গ্রেফতার

তিনি আরও বলেন, নতুন করে নির্বাচন কমিশন গঠন হলো। কিন্তু বিএনপি কোনো কিছুতেই আস্থা রাখতে পারছে না। তারা আসলে নির্বাচনকে ভয় পায়। তারা আসলেই নির্বাচন করতে চায় না। তাদের নেত্রী খালেদা জিয়ার প্রতি যথেষ্ট সম্মান রেখে বলতে চাই, খালেদা জিয়া একজন শাস্তিপ্রাপ্ত আসামি। তারেক রহমানও শাস্তিপ্রাপ্ত আসামি। বাংলাদেশের আইন অনুযায়ী তারা নির্বাচন করতে পারবে না। যেহেতু তারা দুইজনে নির্বাচন করতে পারবে না সেই জন্য বিএনপির নির্বাচনের কোনো আগ্রহ নাই।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা