আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম
রাজনীতি

খালেদা জিয়াকে চিনবে না বিএনপি

সান নিউজ ডেস্ক: বিএনপি নাকি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে চিনে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলে জাফরুল্লাহ চৌধুরীর সাথে নাকি বিএনপির কোনো সম্পর্ক নেই। কয়দিন পর তারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকেও চিনবে না বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম।

মঙ্গলবার (১ মার্চ) বিকেলে রাজধানীর শনির আখড়ায় শনি মন্দির সংলগ্ন মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কদমতলী থানাধীন দনিয়া ইউনিয়নের ৬০নং ওয়ার্ডের ইউনিট সমূহের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

নাছিম বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সবসময় হতাশা ছড়িয়ে বেড়ান। মিথ্যা কথা বলে দেশের মানুষর মাঝে বিভ্রান্তি ছড়িয়ে বেড়ান। দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা থাকুক সেটা তিনি চান না। মিথ্যা তার অভ্যাসে পরিণত হয়েছে।

আরও পড়ুন: তারেকের অতিলোভে বঞ্চিত হয় বাংলাদেশ

তিনি আরও বলেন, বিএনপি জামায়াত দেশের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য লবিং করে দেশকে পুনরায় জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা চায় দেশকে তালেবানি রাষ্ট্র বানাতে। দেশে আইএস সৃষ্টি করতে। তাই তারা সব সময় মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করছে। তারা দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটাতে চায়। তাদের এ মনের আশা কখনও পূরণ হবে না। আওয়ামী লীগের নেতা কর্মীরা কখনো দেশের ক্ষতি মেনে নিবে না।

বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগ চায় দেশের রাজনীতি শক্তিশালী হোক, দেশের উন্নয়ন হোক। জনগণের জন্য আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী সব সময় কাজ করে যাচ্ছেন। আমরা সাহসী মানুষদের নিয়ে আওয়ামী লীগ গঠন করবো। তৃণমূলের আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে বিএনপি জামায়াতের সকল ষড়যন্ত্র রুখে দিব। শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে যোগ্য নেতৃত্ব দিয়ে জাতির পিতার সোনার বাংলাদেশ গড়বো।

আরও পড়ুন: অগ্নিঝরা মার্চ শুরু

সম্মেলন উদ্ধোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। প্রধান বক্তা হিসেবে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এড. সানজিদা খানম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিন রুহুল, ডা. দিলীপ কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেন, মহিউদ্দিন মহি, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারিক সাঈদ, কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি নাছির মিয়া, সাধারণ সম্পাদক মোবারক হোসেন প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা