ছবি-সংগৃহিত
রাজনীতি

বিএনপির আন্দোলনে সবাইকে যোগ দেওয়ার আহ্বান

সাননিউজ ডেস্ক: গণতন্ত্র পুনরুদ্ধার ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি শিগগির রাজপথে আন্দোলন কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘নারী ও শিশু অধিকার ফোরাম’ আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিদ্ধান্ত নিয়েছেন আমরা খুব শিগগির রাজপথে আন্দোলনে নামবো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সকল দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ হয়ে স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে আসুন।

আরও পড়ুন: জনগণ উৎসবমুখর নির্বাচন দেখতে চায়

বিএনপির এই নেতা বলেন, এই করোনা মহামারির মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোটিপতি হয়েছে আর সাধারণ মানুষ নিঃস্ব হয়েছে। এখন দারিদ্র্যতাকে বিভিন্ন ভাগে ভাগ করা হচ্ছে। টিসিবির ট্রাকের লাইনে মাফলার দিয়ে গামছা দিয়ে মুখ ঢেকে দাঁড়ানোর চিত্রই তা প্রমাণ করে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সংবিধান কাটাছেঁড়া করেছে। দিনের ভোট রাতে করেছে। অন্যায়ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। মানুষ খুব কষ্টে আছে। তাই একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব মানুষের কষ্ট লাঘব করা। সকলের স্বার্থে আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা