রাজনীতি

খালেদা জিয়ার পদক কানাডা বিএনপির দেয়া

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে বিদেশে ষড়যন্ত্র করছে বিএনপি। সাড়ে তিন বছর পর খালেদা জিয়া যে পদক পেয়েছেন, তা একটি দলীয় পদক। সেখানকার দলীয় নেতারা এ পদক দিয়েছেন। এই পদকদাতাদের কানাডায় কিংবা আন্তর্জাতিকভাবে কোনো ভিত্তি নেই। এটি হাস্যকর পদক।

শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত সোয়া আটটার দিকে কক্সবাজার প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কক্সবাজার থেকে নির্বাচিত দুই সংসদ সদস্য সাইমুম সরওয়ার ও আশেক উল্লাহ, আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম প্রমুখ।

গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ মন্তব্য করে মন্ত্রী রেজাউল করিম বলেন, গণমাধ্যম ক্ষতিগ্রস্ত হলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। গণমাধ্যম সমাজকে সঠিক পথ দেখায়। গণমাধ্যম ঠিক থাকলে দেশ ঠিক থাকবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা