রাজনীতি

মোশাররফকে সিইসি করতে চায় বিকল্পধারা

নিজস্ব প্রতিবেদক: মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইঞাকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে চায় বিকল্পধারা বাংলাদেশ। চার বিশিষ্ট ব্যক্তিকেও কমিশনার হিসেবে নিয়োগের প্রস্তাব দিয়েছে দলটি।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) অনুসন্ধান কমিটির সভাপতির কাছে চিঠির মাধ্যমে দলের এই প্রস্তাব পাঠানো হয়।

জানা গেছে, বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপির পক্ষে দলটির যুগ্ম মহাসচিব এনায়েত কবীর স্বাক্ষরিত চিঠিটি সচিবালয়ে অনুসন্ধান কমিটির কাছে পৌঁছে দেন বিকল্পধারার যুগ্ম দফতর সম্পাদক আমিনুল ইসলাম বুলু।

প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার হিসেবে বিকল্পধারা যাদের নাম প্রস্তাব করেছে তারা হলেন, মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইঞা (সিইসি), স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ড. তোফায়েল আহমেদ, (কমিশনার), সাংবাদিক ও লেখক আবু সাঈদ খান,(কমিশনার), ফেমার সাবেক সভাপতি মনিরা খান (কমিশনার) ও অর্থনীতিবিদ ড. আহসান মনসুর (কমিশনার)।

প্রসঙ্গত, মোশাররফ হোসেন ভূঁইঞা একজন বাংলাদেশি সাবেক সরকারি কর্মকর্তা যিনি মন্ত্রিপরিষদ সচিব ছিলেন। তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। মোশাররফ হোসেন ভূঁইঞা বাংলাদেশের ২০তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা তরুণীর অনশন

মোশাররফ হোসেন ভূঁইঞা নরসিংদীর মনোহরদীর লেবুতলা ইউনিয়নে জন্মগ্রহণ করেন।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে সম্মানসহ স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। অস্ট্রেলিয়ার পার্থে অবস্থিত কার্টিন বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট ও পাবলিক পলিসি সম্পর্কে উচ্চশিক্ষা লাভ করেন।

মোশাররফ হোসেন ভূঁইঞা ১৯৮১ সালের বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে চাকুরিতে যোগদান করেন। চাকুরিজীবনে তিনি প্রশাসনের বিভিন্ন স্তরে সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ উপজেলা ও জেলায় বিভিন্ন দায়িত্ব পালন করেন। তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এবং মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: কখনও এফডিসিতে যাবো না

তিনি পরিকল্পনা কমিশনের সদস্য, বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক এবং ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) বিকল্প গভর্নর ও নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

সান নিউজ/এমকেএইচ

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা