শামীম ওসমান এমপি, নারায়ণগঞ্জ
রাজনীতি

ত্বকী হত্যা নিয়ে দোকানদারি হচ্ছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমান জানিয়েছেন, আলোচিত ত্বকী হত্যাকাণ্ডের সকল তথ্য-উপাত্ত নিয়ে খুব শীঘ্রই সংবাদ সম্মেলনে আসছেন তিনি ।

রাজধানী ঢাকা অথবা নারায়ণগঞ্জে এ সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার ( ১০ ফ্রেব্রুয়ারি) বিকাল ৩টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড সংলগ্ন নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভায় তিনি এমন তথ্য জানিয়েছেন।

সাংসদ শামীম ওসমান এ সময় জানান, নারায়ণগঞ্জের স্কুলছাত্র ত্বকী নামের একটি বাচ্চা ছেলে মারা গেছে, তাকে নিয়ে দোকানদারি করা হচ্ছে।

আমি আগামী কয়েক দিনের মধ্যেই তথ্য-প্রমাণসহ প্রেস কনফারেন্স করব নারায়ণগঞ্জে অথবা ঢাকায় এবং সঙ্গে সঙ্গে দাবি করব, এ হত্যাকাণ্ডের বিচার যাতে ত্বরিত গতিতে হয়।

তিনি আরও জানান, যারা ভূমি দস্যু, মানুষের জমি দখল করে খায় অথবা ইনকাম ট্যাক্সের ফাইলে নেয় টাকা, বাড়ি বানান দুর্নীতি করে মহারানি সেজে থাকেন। পিছন থেকে যারা চাবি দেন, মনে রাখবেন, ধৈর্যের কিন্তু একটা সীমা আছে।

এই প্রভাবশালী সাংসদ জানান, গত ২ দিন আগেও শুনেছি, নারায়ণগঞ্জে খুব অশ্লীল ব্যবহার করা হয়েছে। ব্যবহার করার দরকার নাই, গো টু দ্য হাই কোর্ট। কোর্টে গিয়ে বলেন না, বিচার চাই।

তিনি আরও বলেন, বলা হয় খসড়া চার্জশিট। আমি তো আইনের ছাত্র, খসড়া চার্জশিট নামে তো কোনো চার্জশিটের কথা আমি জানি না। আর যদি থেকেই থাকে, ওই চার্জশিটটা দেখান না, আমি আমার সাংবাদিক ভাইদের নিয়ে বলতে চাই, সব হত্যার বিচার চাই।

শামীম ওসমান বলেন, আমাদের আওয়ামী লীগ অফিসে বোমা হামলায় ২০ জনকে হত্যা করা হয়েছে; ওই হত্যার এখনো বিচারও পাইনি।

পারভেজ গুম হয়েছে, পারভেজকে পাইনি। কারা পারভেজকে গুম করার পিছনে ছিল, জানতে চাইব আমি। কারা মাকসুদকে হত্যার পিছনে ছিল, জানতে চাইব আমি।

তিনি আরও বলেন, আরেকটি কথা বলতে চাই, বেশি বাড়াবাড়ি করবেন না, যাতে জনগণ ক্ষেপে যাবে। জনগণ যদি ক্ষেপে যায়, তাহলে মনে হয় না আপনাদের জন্য খুব একটা সুবিধা হবে। আপনাদের পায়ের তলায় কতটুকু মাটি আছে, আমি জানি।

একটা রাজাকারের বাচ্চা, একটা হচ্ছে লিপস্টিক দেওয়া। এমন কোনো লুচ্চামি নাই, যে জীবনে করে নাই। ব্যাংক থেকে আরম্ভ করে মেয়ে মানুষের ওষুধ খাইয়ে। বাবুরাইলের সামনে কানে ধরে উঠবস করানো ছবি, জুতার বাড়ি খাওয়া। এরা সমাজপতি হওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, কে কি করছে, আমার দেখার বিষয় না, আমরা এই হত্যার বিচার চাই। এবং তথ্য প্রমাণ সহকারে আসবো কিছুদিন পরে।

প্রেস কনফারেন্স করার পর আমাদের জানা তথ্য বলে দিব। যারা ত্বকী হত্যা মামলার তদন্ত করেছিল সেদিন, তাদের প্রধানও কিন্তু ৭ খুনের আসামি। এখন কারাগারে রয়েছে। কার সঙ্গে কথা বলেছিল, কার সঙ্গে কন্ট্রাক্ট করেছিল, জানি আমি। সব কিছু জানি।

আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন এবং ক্ষমাকারীকে পছন্দ করেন। ক্ষমাও করছি, ধৈর্যও ধরছি।

আরও পড়ুন: ফিফা র‌্যাংকিং, ইতিহাস সেরা সেনেগাল

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস, ভাইস চেয়ারম্যান নাজিমউদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, নারায়ণগঞ্জ মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান লিটন, কাশিপুর ইউপি চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল, বক্তাবলী ইউপি চেয়ারম্যান এম শওকত আলী, এনায়েতনগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, গোগনগর ইউপি চেয়ারম্যান ফজর আলী, ফতুল্লা ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, কুতুবপুর ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, ফতুল্লা থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলমসহ ওয়ার্ড মেম্বর এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা