পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও তৈমুর আলম খন্দকার
রাজনীতি

তৈমূরের প্রতি অবিচার করেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে পরাজিত হওয়ার পর তৈমুর আলম খন্দকারকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শনিবার (২২ জানুয়ারি) দুপুরে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ‘সদ্য সমাপ্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন: জনপ্রতিনিধি নির্বাচন প্রক্রিয়া এবং অভিজ্ঞতা’ শীর্ষক ভার্চুয়াল সংলাপে পরিকল্পনামন্ত্রী এ মন্তব্য করেন।

এম এ মান্নান বলেন, ‘তৈমূর আলম খন্দকারের যে দুর্ভাগ্য দেখলাম, নির্বাচনে হারার পরে তাকে দল থেকে বহিষ্কার করা হলো। আগে কেন করলো না? তার মানে দে ওয়্যার ওয়েটিং, যদি কোনো কারণে তিনি চলে আসেন, তাহলে তো হলোই। এই ধরনের অপরচুনিস্টিক আচরণ দিয়ে বহুদলীয় রাজনীতি করা যাবে না।

পরিকল্পনামন্ত্রী বলেন, তৈমূর আলম খন্দকারকে তার দল যেভাবে হ্যান্ডলিং করেছে, আমি একজন নাগরিক হিসেবে মনে করি এটা সঠিক হয়নি। যদিও তিনি আইভীর কাকা। তিনি আমার কাকা নন, ভাইস্তাও নন। আমি মনে করি তার প্রতি তার দল অবিচার করেছে। এটা সুশীল সমাজের দেখা উচিৎ।

আইভীর উদ্দেশ্যে তিনি বলেন, ষড়যন্ত্র নিয়ে তিনি প্রায়ই কথা বলেন। অস্বস্তি নিয়ে হয়তো অনেক কিছু বলতে পারেন না। আমরা আশা করবো এই ষড়যন্ত্র ধীরে ধীরে কাটবে। ২০ বছর আগে যখন তিনি মাঠে নেমেছিলেন তার তুলনায় পর্যায়ক্রমে এটা কমে আসছে বলে আমি মনে করি। আমার ভুল হতে পারে।

তিনি আরও বলেন, ব্যক্তি আইভী ও আওয়ামী লীগের ইমেজের কারণে তিনি (আইভী) জয়লাভ করছেন। বাকি ষড়যন্ত্রে যে ভীতিটুকু আছে সেটাও কমে যবে। আইভীর জয়ে আমাদের দল অনেক আনন্দিত। ভোট নিয়ে অনেক কথা হয়। তবে নারায়ণগঞ্জের এই ভোট অভিযোগগুলোকে ভাসিয়ে দিয়ে যাবে বলে আমার ধারণা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা