রাজনীতি

আইভীর সঙ্গে আমার আত্মার সম্পর্ক

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেছেন, আইভীর সঙ্গে আমার আধ্যাত্মিক ও আত্মার সম্পর্ক রয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) বিকাল ৫টার দিকে শহরের মাসদাইর এলাকায় মিষ্টি ও ফুল নিয়ে তৈমুরের বাসভবনে যান আইভী। পরে দুই নেতা পাশাপাশি বসে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন।

তৈমুর বলেন, তার সঙ্গে আমার যে সম্পর্ক এটি একটি আধ্যাত্মিক ও আন্তরিক সম্পর্ক। আমি সবসময় তার জন্য দোয়া করি। আলী আহমদ চুনকার সঙ্গে আমার সম্পর্ক ছিল। আইভী চুনকার মেয়ে মানে আমার মেয়ে। আমি মনে করি আমার মেয়ে জিতেছে।

এসময় আইভী বলেন, তৈমুর কাকা আমার বাবার মতো। তাদের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্কে। আমাদের অনেক পারিবারিক সমস্যা সমাধানে তিনি এগিয়ে এসেছেন। আমি বাবা-মার কবর জেয়ারত করতে এলে তৈমূর কাকার মায়ের সঙ্গে দেখা করতাম। নির্বাচনে জয় পরাজয় কোনো বিষয় না। আমাদের পারিবারিক সম্পর্কটা সারাজীবন থাকবে। কাকার পরামর্শ নিয়ে এগিয়ে যাবো। তিনি আমার জন্য দোয়া করবেন।

তৈমুর আলম খন্দকার বলেন, আইভীর সঙ্গে আমার সবধরণের সহযোগিতা থাকবে। শুধু সমালোচনা নয়, সবাই তাকে সহযোগিতা করবেন। প্রশাসক হিসেবেও আইভীর সফলতা কামনা করি আমি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

চিটাগুড়  নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে বিদেশী জাহাজ

মোংলা বন্দর জেটিতে ভিড়েছে মোলাসেস (চিটাগুড়) নিয়ে ব...

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক জব্দ

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় পৃথক প...

সাব-জেলের ঘটনায় থালাপতি সরকারকে তুলোধুনো স্ট্যালিনের

তামিলনাড়ুর থেনি জেলার একটি উপ-কারাগারে ঘটেছে এক নজিরবিহীন ও রোমাঞ্চকর ঘটনা।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা