রাজনীতি

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয়নি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, নেতৃত্বের দুর্বলতার কারণে স্বাধীনতার পঞ্চাশ বছরেও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয়নি যারা বারবার রাষ্ট্র ক্ষমতায় ছিলো তারা সঠিক ভাবে দায়িত্ব পালন করতে পারেনি বলেই এখনো সমাজের প্রতিটি স্তরে শোষণ ও বৈষম্য।

এখনো শোষন চলছে, প্রতি বছর হাজার কোটি টাকা পাচার হচ্ছে। দেশের টাকা পাচার করে বেগম পাড়া তৈরি হচ্ছে। তাই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের সংগ্রাম এখনো শেষ হয়নি। আগামী প্রজন্মের জন্য শোষণ ও বৈষম্যহীন একটি দেশ গড়তেই আমাদের রাজনীতি।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) উত্তরার রবীন্দ্র সরণির মুক্তমঞ্চে উত্তরা কালচারাল সোসাইটি আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টি চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।

উত্তরা কালচারাল সোসাইটির সভাপতি শেরিফা কাদের এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত আরো বক্তৃতা করেন প্রকৌশলী মোঃ ইউনুস আলী এবং উত্তরা কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক রবিউল মাহমুদ ইয়ং।

বিজয়ের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে উচ্ছাস ললিত কলা একাডেমি, চতুরঙ্গ শিল্পকলা একাডেমি, তারানা, গীটার ইনস্টিটিউট উত্তরা, পঙতি আবৃত্তি পাঠশালা, উজ্জল ডান্স একাডেমি ও উৎস আবৃত্তি ও সাংস্কৃতিক একাডেমি।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা