ছবি: সংগৃহীত
রাজনীতি

জাতীয় সরকার চান আ স ম রব

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। সাভারে জাতীয় স্মৃতিসৌধে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি।

আবদুর রব বলেন, স্বাধীনতাকামী দেশের মানুষের কাছে আমাদের দাবি, এই অমানবিক সরকারকে সরিয়ে জাতীয় সরকার গঠন করা।

তিনি বলেন, সব লুটে নিয়েছে ক্ষমতাসীনরা। স্বাধীন শের যে মূল্যবোধ তা আজ লুণ্ঠিত। এর বিরুদ্ধে আগামীর বংশধরদের লড়াই করে জনগণের অধিকার, ক্ষমতা, মুক্তিযুদ্ধের শহীদদের অধিকার ফিরিয়ে আনতে হবে। জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

তিনি আরও বলেন, ছাত্ররা নিরাপদ সড়কের দাবি জানিয়েছে, সরকার হাফ ভাড়ার দাবি জানিয়েছে, সরকার বলেছে কার টাকা কাদের দেবে। দেশের জনতার টাকা জনতাকে দেবে।

এর আগে মহান বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ছয়টায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা