রাজনীতি

বিএনপির মশাল মিছিল দেখে জনমনে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক: তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, 'বিএনপি যখন মশাল মিছিল বের করে তখন জনগণ আতঙ্কিত হয় এই ভেবে যে, তারা আবার কিসে আগুন দেয়, কারণ তারা বাসে, গাড়িতে, মানুষের সম্পত্তিতে আগুন দেয়ার, অগ্নিসন্ত্রাসের রাজনীতি করে।'

শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে সাংবাদিকরা বিএনপির সাম্প্রতিক মশাল মিছিল নিয়ে প্রশ্ন করলে জবাবে মন্ত্রী একথা বলেন।

আসলে বিএনপি আন্দোলনের নানা ইস্যু খুঁজছে উল্লেখ করে ড. হাছান বলেন, তারা ভেবেছিল খালেদা জিয়ার ইস্যুতে তাদের কর্মীদের মাঠে নামাতে পারবে, কিন্তু বাস্তবে কর্মীরা নামেনি। তারা খালেদা জিয়ার অসুস্থতাকে বাড়িয়ে বর্ণনা করেও যে ইস্যু তৈরির চেষ্টা করেছিল, সেটিও ঘটেনি কারণ বেগম জিয়া এখানে ভাল চিকিৎসা পাচ্ছেন এবং আরো উন্নত চিকিৎসার জন্য যা প্রয়োজন, তার চিকিৎসকরা যেভাবে চায়, সরকার তা করতে বদ্ধপরিকর।

'কিন্তু বিএনপি খালেদা জিয়ার সুস্থতা চায় না, তারা চায় তিনি হাসপাতালে থাকুন, তাহলে তাদের রাজনীতি করতে সুবিধা হবে' বলেন তথ্যমন্ত্রী।

বিএনপি পরগাছার মতো আচরণ করছে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, তারা কখনো ছাত্র আন্দোলন, কখনো গার্মেন্টস শ্রমিকদের ওপর ভর করে দেশে বিশৃঙ্খলার অপচেষ্টা করছে।

বিএনপির অপর মন্তব্য 'সরকার স্বাস্থ্যব্যবস্থা ধ্বংস করছে' এবিষয়ে জিজ্ঞাসা করলে সম্প্রচারমন্ত্রী ড. হাছান বলেন, 'খালেদা জিয়ার হাঁটুর ব্যথা আর পেটের অসুখ দেশের স্বাস্থ্যব্যবস্থার সূচক নয়। করোনা মহামারি নিয়ন্ত্রণে বহু উন্নত দেশের তুলনায় আমাদের সক্ষমতা এর অন্যতম সূচক।'

'দেশের স্বাস্থ্যব্যবস্থা যে কত ভাল, করোনার মধ্যে তা প্রমাণিত হয়েছে' উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, অনেক উন্নত দেশ যেভাবে সামাল দিতে পারেনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক ভালভাবে সামাল দিতে সক্ষম হয়েছে। আমাদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমাদের চিকিৎসকরা ও স্বাস্থ্যব্যবস্থা কত ভাল কাজ করছে এ থেকেই তা প্রমাণিত।

চট্টগ্রাম আওয়ামী নেতা রফিকুল ইসলাম ও আবুল কাশেমের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগরের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বাচ্চু ও চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি: আবুল কাশেমের মৃত্যুতে গভীর শোক ও দু:খপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

চট্টগ্রামের এ দুই নেতার মৃত্যু সংবাদে চট্টগ্রাম ৭ আসনের সংসদ সদস্য হাছান মাহমুদ তার শোকবার্তায় প্রয়াতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তাদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তথ্যমন্ত্রী বলেন, তাদের প্রয়াণে আমরা আওয়ামী লীগের দু'জন নিবেদিতপ্রাণ নেতাকে হারালাম।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা