মাওলানা সাজিদুর রহমান
রাজনীতি

সহিংসতা মামলার আসামি হেফাজতের নতুন মহাসচিব

নিজস্ব প্রতিবেদক: হেফাজত ইসলামের মহাসচিব নূরুল ইসলাম জিহাদীর মৃত্যুতে শূন্য হওয়া পদটিতে ভারপ্রাপ্ত হিসেবে হেফাজতের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা সাজিদুর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় প্রয়াত মহাসচিব নুরুল ইসলাম জিহাদীর জানাজার আগে তাৎক্ষণিক এক বৈঠকে সাজিদুর রহমানকে এ দায়িত্ব দেয়া হয়।

মাওলানা সাজিদুর রহমান বর্তমানে হেফাজত ইসলাম ব্রাহ্মণবাড়িয়া শাখার আমিরের দায়িত্বও পালন করছেন। তিনি গত এপ্রিলে হওয়া ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার অন্যতম আসামি।

হেফাজতের প্রচার সম্পাদক মুহিউদ্দিন রাব্বানি জানান, নিয়ম অনুয়ায়ী সংগঠনের শূণ্য পদ পূরণ করতে তাৎক্ষণিকভাবে হেফাজত নেতারা সংগঠনের সিনিয়র সদস্য সাজিদুর রহমানকে মহাসচিবের দায়িত্ব নিতে অনুরোধ জানান।

এর আগে সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ঝালকাঠিতে ননদ জামাইয়ের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ গৃহবধূর বিরুদ্ধে 

ঝালকাঠি সদর উপজেলায় ননদ জামাইয়ের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

মাদারীপুরের কালকিনি ও ডাসারে অসহায় পরিবারে আর্থিক সহায়তা 

মাদারীপুরের কালকিনি ও ডাসারে অসহায় পরিবারের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ম...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা