রাজনীতি

সাড়া দিচ্ছেন না রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক: কারও ডাকে সাড়া দিচ্ছেন না জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী নেতা রওশন এরশাদ। দীর্ঘ ৮০ দিন যাবৎ তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। মাঝেমধ্যে চোখ খুললে কারও ডাকে সাড়া দিচ্ছেন না তিনি।

জানা গেছে, ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য রওশন এরশাদ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ১৪ আগস্ট সিএমএইচে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার ফুসফুসে অস্বাভাবিক মাত্রায় কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি দেখতে পান। এমনকি তখন তার অক্সিজেন স্যাচুরেশনও কম ছিল। পরে ৭৮ বছর বয়সী সাবেক এই ফাস্টলেডিকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়।

পরে চিকিৎসকরা জানিয়েছেন, তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়ার পর সেচুরেশন ৯৬ তে আছে। এই মুহূর্তে তার শারীরিক যে অবস্থা, তাতে বিদেশে নেওয়া সম্ভব নয়। সেই পরিস্থিতিও নেই। তবে শারীরিক অবস্থার আরেকটু উন্নতি হলে নেয়া যেতে পারে।

চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে মরহুম এরশাদের পুত্র রাহগীর আল মাহি সাদ এরশাদ এমপি বলেন, আম্মুর ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ আস্তে আস্তে কমছে। আগের চেয়ে ভালো, তবে তিনি খুব ক্লান্ত। চোখ খুলছেন। বার্ধক্যের কারণে বেশি দুর্বল হয়ে পড়েছেন বিরোধীদলীয় নেতা।

অন্যদিকে, রোববার (৩১ অক্টোবর) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে রওশন এরশাদকে দেখতে যান বিদিশা ছিদ্দিক ও তার পুত্র শাহাতা জারাব এরিক এরশাদ। তিনি গণমাধ্যমে বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা দুর্বল। আমি ও এরিক কিছু সময় সেখানে ছিলাম। উনি খুব কষ্ট পাচ্ছেন। আমি কথা বলার সময় উনি শুনেছেন। ওই সময় তার চোখ দিয়ে পানি ঝরছিল।

তিনি আরও বলেন, প্রথমে এরিক ওনাকে (রওশনকে) স্পর্শ করে বলেন, মা, আমি এসেছি। রওশন এরশাদ চোখ মেললেন, কিন্তু কথা বলার মতো শক্তি নেই, শুধু ক্ষীণ কণ্ঠে একটি শব্দ উচ্চারণের চেষ্টা করলেন, কিন্তু শব্দটি অত্যন্ত অস্পষ্ট।

প্রয়াত এইচএম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা বলেন, পরে আমি ওনাকে ছুঁয়ে বললাম, আমি ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আপনি চিন্তা করবেন না, সাদ (রওশন পুত্র রাহ্গীর আল মাহি সাদ এরশাদ) আমারও সন্তান, আমি ওকে দেখে রাখবো। উনি ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলেন আর কাঁদলেন।

প্রসঙ্গত, গত ২৩ মে টানা ২৪ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন রওশন এরশাদ। দ্বিতীয় দফায় গত ১৪ আগস্ট থেকে টানা ৮১ দিনের মতো হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাবেক ফাস্টলেডি রওশন এরশাদ। এই অবস্থায় তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

আকস্মিক বন্যার পর ফিরছে স্বাভাবিকতা

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা, ভারী বৃ...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা