আ ফ ম বাহাউদ্দিন নাছিম
রাজনীতি

দেশের মানুষ এখন সুরক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে দেশের মানুষ এখন সুরক্ষিত। নারীরা দেশে স্বাধীনভাবে বসবাস করতে পারছে। এ আইন উঠিয়ে নিলে নির্যাতন এবং মিথ্যাচার অনেক বেড়ে যাবে।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক প্রমুখ।

মতবিনিময় সভায় খুলনা বিভাগের নানা বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং সংগঠনকে গতিশীল করার লক্ষে উপস্থিত সবাই তাদের মতামত দেন। খুলনা বিভাগের অন্তর্ভুক্ত মেহেরপুর, ঝিনাইদহ ও মাগুরা জেলার সম্মেলন যথাযথভাবে আয়োজন ও আগামী ৪ নভেম্বর চুয়াডাঙ্গা জেলার বর্ধিত সভা নিয়ে আলোচনা হয়।

বাহাউদ্দিন নাছিম বলেন, দেশের মানুষ এখন আর বিএনপিকে চায় না। তাদের রাজনীতি দেশের মানুষের জন্য না। তারা শুধু ক্ষমতায় যেতে চায়। ক্ষমতায় যাওয়ার জন্য তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। দেশের মানুষের কাছে এখন বিএনপি মানেই আতংক।

তিনি আরও বলেন, বিএনপি থেকে আওয়ামী লীগে আসার দরজা বন্ধ করে দেওয়ায় দলটির কমিটি এখনো টিকে আছে। অন্যথায় বিএনপির কেন্দ্রীয় কমিটি অনেক আগেই শেষ হয়ে যেত।

নাছিম আরও বলেন, বিএনপি অসাম্প্রদায়িক শক্তিকে সাথে নিয়ে দেশে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করতে চায়। তারা দেশে সাম্প্রদায়িক সন্ত্রাস করছে। দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। সামনেও তারা এমন চেষ্টা করবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা