রাজনীতি

আইসিইউতে এ কে খন্দকার

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে। তীব্র শ্বাসকষ্ট হওয়ায় বুধবার (২৭ অক্টোবর) রাত ১২টার দিকে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। এরপর তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।

এ কে খন্দকারের স্ত্রী ফরিদা খন্দকার জানান, উনার ফুসফুসে, কিডনিতে ইনফেকশন ধরা পড়েছে। চিকিৎসা চলছে। উনি অনেক অসুস্থ। আপনারা তার জন্য দোয়া করবেন। দেশবাসীর কাছে দোয়া চাই।

মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার সামরিক শাসক জিয়াউর রহমানের আমলে রাষ্ট্রদূতের দায়িত্ব নেয়। পরে এইচ এম এরশাদের সামরিক শাসনামলে পরিকল্পনামন্ত্রী হন।

২০০৮ সালে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এ কে খন্দকার। এই সরকারের মন্ত্রিসভায় পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পালন তিনি।মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য ২০১১ সালে তিনি স্বাধীনতা পদক পান।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা