রাজনীতি

পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির বিক্ষোভে বাধা দেয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে বিএনপির নেতাকর্মী ও কয়েকজন পুলিশ আহত হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা পৌনে ১২ টায় এ সংঘর্ষ বাধে।

দলটির মহাসচিব অভিযোগ করেছেন, তাদের ৫০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে রাজধানী ঢাকার নয়া পল্টনে সরকারের বিরুদ্ধে পরিকিল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ এনে সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি।

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে দলের মহাসচিবসহ সিনিয়র নেতাদের নেতৃত্বে প্রতিবাদ মিছিলের কর্মসূচি নেয় বিএনপি। বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টপন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ মিছিল হওয়ার কথা থাকলেও পুলিশের অনুমতি ছাড়া তা না করতে পেরে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

এ সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা ইনসাফ চাই। ন্যায় বিচার চাই। সরকার ইচ্ছাকৃত ও পরিকিল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে।

বেলা ১১টা ৪০ মিনিটের দিকে সমাবেশ শেষ করে মিছিল নিয়ে নাইটিংগেলের দিকে আগানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীকে নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়তে দেখা যায়। নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সমাবেশে আসার আগে তাঁদের ৫০ জনের বেশি নেতা–কর্মীকে আটক করা হয়েছে।

মতিঝিল জোনের উপকমিশনার (ডিসি) আবদুল আহাদ বলেন, বিএনপির সমাবেশ চলছিলো। তাদের মহাসচিবের বক্তব্য শেষ হওয়ার পরই তারা (বিএনপি নেতাকর্মীরা) মিছিল শুরু করেন। মহাসচিব বলেছেন কোনো মিছিল হবে না। তবু তারা মিছিল শুরু করে ও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ আত্মরক্ষার্থে লাঠিচার্জ করেছে। তাদের হামলায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন।

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে দলের মহাসচিবসহ সিনিয়র নেতাদের নেতৃত্বে নয়াপল্টন থেকে প্রেসক্লাব পর্যন্ত এ কর্মসূচি সোমবার (২৫ অক্টোবর) ঘোষণা করা হয়েছিলো।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা