অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর
রাজনীতি

রেজা-নুরের দলের আত্মপ্রকাশ আজ

নিজস্ব প্রতিবেদক: গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে আজ মঙ্গলবার (২৬ অক্টোবর)।

জানা গেছে, নতুন দলের পক্ষ থেকে ২১ দফা কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। আত্মপ্রকাশের দিনই দলটির ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। বাংলাদেশ গণ অধিকার পরিষদে রেজা কিবরিয়া ছাড়াও মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, রফিকুল ইসলাম বাবলু, হাসনাত কাইয়ুম থাকবেন।

এছাড়া দলের সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও বিভিন্ন বিষয়ে উপদেশ দিয়ে যাচ্ছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ২৬ অক্টোবর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে দুই দফা আবেদন করা হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশের পক্ষ থেকে এখনো অনুমতি দেয়া হয়নি। অনুমতি না দিলেও ২৬ অক্টোবর নেতাকর্মীরা ইনস্টিটিউশনের সামনে জড়ো হবেন এবং সেদিনই নতুন দলের ঘোষণা দেয়া হবে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা