রাজনীতি

নির্বাচনে যাবে না বিএনপি 

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোনো ধরনের নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার (৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে জাতীয় পার্টি (কাজী জাফর) আয়োজিত জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও জাতীয় যুব সংহতির আহ্বায়ক মো. মহসীন সরকারের স্মরণসভায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী থাকবে, এমপিরা এমপি থাকবে, মন্ত্রীরা মন্ত্রী থাকবে তারপর বলবে এবার আসেন নির্বাচন করি এভাবে কোনো নির্বাচন সম্ভব না। এমন ধরনের কোনো নির্বাচনে বিএনপি আর যাবে না। এমন নির্বাচন আর করতেও দেওয়া হবে না।

তিনি বলেন, আওয়ামী লীগ তিনবার ভোটচুরি করে দাবি করে তারা জনগণের ভোটে নির্বাচিত সরকার। হাস্যকর, কতটা নির্লজ্জ হলে এমন দাবি করতে পারে ৷ তাদের নিজেদের কর্মীরাই তো ভোট দিতে পারেনি ৷ বর্তমান কমিশন তো আরও অথর্ব। তাদের পক্ষে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়৷

খালেদা জিয়া সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছিলেন দাবি করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, 'বর্তমান প্রধানমন্ত্রী একসময় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনেক আন্দোলন করেছিলেন। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর তিনি নিজেই সেটা বাতিল করেছেন।'

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে খন্দকার মোশাররফ বলেন, 'স্থানীয় নির্বাচন গুলো দেখেন কি হচ্ছে। ভোট ব্যবস্থার ওপর জনগণ আস্থা হারিয়েছে ৷ এই অবস্থান থেকে জনগণ পরিত্রাণ চায়, পরিবর্তন চায়। বাংলাদেশে আর কোনো স্বৈরাচার, ফ্যাসিস্ট সরকার চলতে পারে না। আজকে প্রধান চ্যালেঞ্জ, জনগণের মুক্তি, গণতন্ত্রের মুক্তি, খালেদা জিয়ার মুক্তি। এই সরকারের অধীনে এর কোনোটাই সম্ভব না।

জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সভাপতি খোন্দকার লুতফর রহমান, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবিব লিংকনসহ প্রমুখ।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা