রাজনীতি

বিএনপি ‘ঘোমটা’ পরে অংশ নিচ্ছে

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি স্বতন্ত্র পরিচয়ে ‘ঘোমটা’ পরে অংশ নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপিকে ঘোমটা ছেড়ে প্রকাশ্যে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে সৎ সাহস দেখানো উচিত।

শনিবার (৯ অক্টোবর) সকালে তার বাসভবনে ব্রিফিংকালে বিএনপিকে এ আহ্বান জানান ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়ন-অর্জনে দেশের মানুষ খুশি। সেজন্যই বিএনপির আন্দোলনের জনগণ সাড়া দেবে না। বিএনপির নিরপেক্ষ সরকারের দাবিতে এক দফার আন্দোলনের রঙিন খোয়াবও অচিরেই দুঃস্বপ্নে রূপ নেবে। পরবর্তী নির্বাচনের ব্যাপারে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

আবরার হত্যা নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের শাসনামলে অপকর্মের জন্য দলীয় একজন লোকেরও বিচার হয়েছে? কোনো নজির দেখাতে পারবেন? শেখ হাসিনার সরকারই বিশ্বজিৎ ও বরগুনার রিফাত হত্যার বিচার করেছে।

দলীয় পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হয়নি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আবরার হত্যা মামলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিয়েছে। সাংগঠনিক ও দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা