রাজনীতি

তারেকের কাছে জিম্মি বিএনপি নেতারা: হানিফ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তার দলের নেতারা জিম্মি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

তিনি বলেন, তাদের যেভাবে নির্দেশ দেওয়া হয়, তারা সেই অনুযায়ী কাজ করেন। বিএনপির অনেক শিক্ষিত মানুষ আছেন, যাদের মধ্যে পৈশাচিক মানসিকতা নেই। উনারা না চাইলেও জিম্মি হয়ে গেছেন। তারেক জিয়ার কাছে তারা জিম্মি।

মাহবুব উল আলম হানিফ মঙ্গলবার ( ৫ অক্টোবর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সেমিনার কক্ষে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন । ‘বঙ্গবন্ধুর দৃষ্টিতে শিক্ষকদের মর্যাদা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপির অনেক শিক্ষিত মানুষ আছেন, যাদের মধ্যে পৈশাচিক মানসিকতা নেই। কিন্তু তাদের নেতা পৈশাচিক মানসিকতা লালন করেন এবং মানুষের রক্তের ওপর দিয়ে ক্ষমাতয় আসতে চান। উনারা না চাইলেও জিম্মি হয়ে গেছেন। তারেক রহমানের দ্বারা নির্দেশিত হয়ে তারা সেভাবে কথা বলেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

এলপিজি নির্ধারিত মূল্যে সরবরাহ নিশ্চিতের দাবি ক্যাবের

পাইপলাইনের গ্যাসের সুবিধাবঞ্চিত পরিবারগুলোর রান্নার প্রধান জ্বালানি হলো তরলীক...

৭৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ, ৫ জেলের কারাদণ্ড

ঝালকাঠির রাজাপুরে বিষখালী নদীতে মা ইলিশ শিকারের সম...

সাটুরিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ&rs...

মনোহরদীতে কমছে শীতকালীন সবজির দাম, ক্রেতাদের স্বস্তি

নরসিংদীর মনোহরদী উপজেলার বিভিন্ন বাজারে শীতকালীন স...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা