রাজনীতি

মুহিবুল্লাহ হত্যাকাণ্ড আন্তর্জাতিক চক্রান্ত

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডকে ‘আন্তর্জাতিক চক্রান্ত’ মনে করছে বিএনপি। এ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবাসনে বড় রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বলে উদ্বেগ জানিয়েছে দলটি। গত শনিবার বিকেলে দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এমন উদ্বেগের কথা জানানো হয়।

সোমবার (৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ রোহিঙ্গা নেতার হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বৈঠকে বলা হয়, এই হত্যাকাণ্ড একটি গভীর আন্তর্জাতিক চক্রান্ত। এই হত্যাকাণ্ডের ফলে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর স্বদেশ প্রত্যাবাসনে বড় রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি হলো। সভায় রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার জন্য সরকারের ব্যর্থতার তীব্র সমালোচনা করা হয়। মুহিবুল্লাহর হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও আইনের আওতায় নিয়ে আসা এবং রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা বৃদ্ধির দাবি জানানো হয়।

বিএনপি মহাসচিব জানান, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টসহ এ সংক্রান্ত আইনকে সরকারের একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার ‘নীল নকশার অংশ’ বলে আখ্যা দেওয়া হয় সভায়। সেখানে অবিলম্বে এসব আইন বাতিলের দাবি জানানো হয়।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা