রাজনীতি

বাঁশের লাঠি নিয়ে রাস্তায় নামবো

নিজস্ব প্রতিবেদক: দেশের বর্তমান সরকারকে ভুলক্রমেও শক্তিশালী মনে করার কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তাঁর মতে এই সরকার ভীষণ দুর্বল এবং তাদের সরাতে একটা ছোট ধাক্কা দিলেই চলবে। সে ক্ষেত্রে বাঁশের লাঠিই যথেষ্ট বলে তার দাবি।

সোমবার (৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে জিয়া মঞ্চের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সংগঠনের সভাপতি আব্দুস সালাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তৃতায় গয়েশ্বর একদফা আন্দোলনের জন্য দলের নেতা কর্মীসহ দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান। সরকারের পতনে বাঁশের লাঠি নিয়ে সবাইকে রাস্তায় দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এসময় তিনি বলেন, আমাদের বাঁশের লাঠি নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে।

তাঁর এই বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু মনে করতে পারেন বলেও সংশয় প্রকাশ করেন তিনি। বলেন, শেখ হাসিনা মাইন্ড করবেন না। কারণ শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন, যার যা আছে, লাঠি, বাঁশ, আর তা না হলে ঝাড়ু নিয়া নামো।

বর্তমান সরকারের পতন ঘটাতে বড় কোন আন্দোলনের দরকার নেই, এ কথায় জোর দিয়ে গয়েশ্বর বলেন, এই আন্দোলনটা কিন্তু অনেক ছোট। একটা ধাক্কা দিলেই পড়বে (সরকার)। পরের আন্দোলন টা কিন্তু অনেক বড়। অর্থাৎ আমরা যদি ক্ষমতায় যাই, দুর্নীতি, অসুস্থ প্রশাসন সঠিক জায়গায় আনতে আরেকটি আন্দোলন করতে হবে।

বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, এই সরকারকে সবল ভাবার কোনো কারণ নেই। আমরা ভয় পাই বলেই মনে হয় সরকার শক্তিশালী। সকল পেশার, শ্রেণির মানুষ ভয় কে অতিক্রম করে যদি একবার দাঁড়িয়ে যান, আর যদি সবাই একবার বলেন, এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি, এই উত্তর দেওয়ার মত সাহস শেখ হাসিনা পাবেন না।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা