রাজনীতি

আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে

নিজস্ব প্রতিবেদক: দলকে তৃণমূল পর্যায়ে অধিকতর শক্তিশালী করে দুঃশাসনের কবল থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে সব স্তরের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।

রোববার (৩ অক্টোবর) ময়মনসিংহ বিভাগীয় জেলা ও মহানগর বিএনপির সাংগঠনিক পুনর্গঠন বিষয়ে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

স্থানীয় এক হোটেলে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকসহ নেত্রকোনা, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ দক্ষিণ, ময়মনসিংহ উত্তর জেলা এবং ময়মনসিংহ মহানগর নেতাদের সঙ্গে দলের সাংগঠনিক পুনর্গঠনের অগ্রগতি ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়।

সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সভাপতিত্বে সভায় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, ওয়ারেস আলী মামুন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ড. মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, আলমগীর মাহমুদ আলম, ফখর উদ্দিন বাচ্চু, আখতারুল আলম ফারুক, ডা. মোফাখখারুল ইসলাম রানা, মাহবুবুল আলম, আক্তারুজ্জামান বাচ্চু, ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক, সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী প্রমুখ বক্তব্য দেন।

মতবিনিময় সভায় জেলা ও মহানগর নেতারা নিজ নিজ ইউনিটের সাংগঠনিক রিপোর্ট পেশ করেন। ৩০ নভেম্বরের মধ্যে ময়মনসিংহ বিভাগের সব জেলা, পৌর, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ইউনিটের সম্মেলন সমাপ্ত করার আহ্বান জানানো হয় সভায়।

এছাড়াও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, আহমেদ তাইয়্যেবুর রহমান হিরন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।অ্যাডভোকেট নুরুল হকের নেতৃত্বে আইনজীবী ফোরামের নেতারাও সাক্ষাৎ করেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা