রাজনীতি

নোয়াখালীতে জামানত হারাবে শেখ সেলিম

নিজস্ব প্রতিবেদক: শেখ সেলিম নোয়াখালীতে এসে নির্বাচন করলে জামানত হারাবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

শনিবার (২ অক্টোবর) রাত ৮টায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এ কথা বলেন।

কাদের মির্জা বলেছেন, বঙ্গবন্ধু পরিবারের ‘কলঙ্ক’ শেখ সেলিম। বাংলাদেশে এখন একটা কথা প্রচার আছে, বাংলাদেশে অপরাজনীতির হোতাদের নেতৃত্ব দিচ্ছেন নাকি শেখ সেলিম। শেখ সেলিম শেখ পরিবারের লোক। আমাদের দলের প্রেসিডিয়াম সদস্য। একসময় মন্ত্রী ছিলেন, কী কারণে মন্ত্রিত্ব হারিয়েছেন জানি না?

শেখ সেলিমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নেতৃত্বে আছেন; নেতৃত্ব সুলভ কর্মকাণ্ড করবেন। না হলে জনগণ ঘৃণাভরে আপনাদের প্রত্যাখ্যান করবে। কোনো সত্য গোপন থাকে না। কী করেন সব মানুষ জানে। আপনারা বঙ্গবন্ধু পরিবারের ‘কলঙ্ক’। আপনারা শেখ হাসিনার আত্মীয় হয়ে শেখ হাসিনাকে কলঙ্কিত করছেন।

শেখ সেলিমকে উদ্দেশ করে তিনি বলেন, উনি গোপালগঞ্জ থেকে ভোট করেন। সেখানে ৯৫ ভাগ মানুষ আওয়ামী লীগ করে। সেখান থেকে নির্বাচিত হন। উনি নোয়াখালী এসে ভোট করলে জামানত পাওয়ারও কোনো পরিস্থিতি আমি দেখছি না। সারাদেশে প্রচার আছে উনি ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত। আজকে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত হয়ে অনেকে গ্রেফতার হয়েছে। অথচ তাদের হাত কত লম্বা, শেখ সেলিমদের। উনারা আজকে ধরাছোঁয়ার বাইরে।

কাদের মির্জা আরও বলেন, সেই শেখ সেলিমের সঙ্গে নাকি দেখা করেছে নোয়াখালীর অপরাজনীতির হোতা। পঙ্গুত্বের অভিনয় করে শেখ সেলিমের কাছে গেছেন। শেখ সেলিম নাকি ডিআইজি সাহেবকে বলে দিয়েছে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু আপনি কোনো কিছু যাচাই না করে কেন আমার বিরুদ্ধে অবস্থান নিলেন। এ ছেলেকে সেখানে আশ্রয় দিয়েছেন, তার জন্য ওকালতি করছেন?

এ সময় কাদের মির্জা আরও বলেন, ডিআইজি (চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি), এসপি (নোয়াখালীর পুলিশ সুপার), ওসি (কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা) সাহেবরা আমার বিরুদ্ধে আদাজল (টাকা) খেয়ে নেমেছেন। এসপির লেলিয়ে দেওয়া গুন্ডারা (ডিবি পুলিশ, পুলিশ) শনিবার আমার ২০জন নেতাকর্মীকে পিটিয়ে আহত করেছে। এসপি দুর্নীতিবাজ পুলিশ লাইনে ছিল। কীভাবে নোয়াখালী এসেছেন? গতরাতে যুক্তরাষ্ট্র প্রবাসী এখানকার হানিফ আমেরিকানের বাড়িতে দাওয়াত খেয়েছেন। হানিফ আমেরিকানের টাকার গন্ধ (সন্ধান) আপনিও পেয়ে গেছেন?

তিনি অভিযোগ করে বলেন, সেখানে (হানিফ আমেরিকানের বাড়িতে) আমাকে কোণঠাসা এবং এমনকি দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার কথা হয়েছে। আমার কিছুই করতে পারবেন না। আমি এসবে ভয় পাই না।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা