রাজনীতি

আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

নিজস্ব প্রতিনিধি, মতলব দক্ষিণ (চাঁদপুর): চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় ৩০টি ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়েছে।

শনিবার (২ অক্টোবর) সকালে মতলব সেতুর টোল প্লাজা এলাকায় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি মো. নুরুল আমিন রুহুল ও সাবেক ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার কর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ওই এলাকায় একটি মঞ্চও তৈরি করেন সংসদ সদস্য রুহুলের পক্ষের লোকজন। পরে শনিবার বেলা ১১টায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলার স্টেডিয়াম মাঠে দলটির তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের বর্ধিত সভার আয়োজন করা হয়। সভায় যোগদানের জন্য সকাল আটটা থেকে মতলব দক্ষিণ উপজেলার মতলব সেতুর টোল প্লাজা এলাকায় সংসদ সদস্য নুরুল আমিন রুহুল ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার অনুগত নেতা-কর্মী ও সমর্থকেরা জড়ো হন।

এর মধ্যে সকালে মঞ্চের পাশ দিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি জেলা শহরে যাওয়ার সময় সংসদ সদস্য রুহুলের অনুগত নেতা-কর্মীরা তাকে অভিনন্দন জানান। পরে সেখান থেকে জেলা শহরের উদ্দেশে রওনা দেন সংসদ সদস্য রুহুল। এ সময় সেখানে মায়া ও রুহুলের লোকেরা মিছিল বের করেন। এতে উত্তেজনা দেখা দেয়।

একপর্যায়ে উভয় পক্ষের নেতা-কর্মী ও সমর্থকেরা লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে অন্তত ৩০টি ব্যক্তিগত গাড়ি ও মঞ্চ ভাঙচুর করা হয়েছে। এতে আহত হয়েছেন ১০ জন।

আহত ব্যক্তিদের মধ্যে মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকার শরিফ মিয়া, আজমত উল্লাহ ও মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর এলাকার মো. নাঈমকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত ও মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। উভয় পক্ষের কর্মীদের ছত্রভঙ্গ করে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত ও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা করেনি বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা