রাজনীতি

ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি, পিরোজপুর: পিরোজপুরে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তার নাম পল্লব রায় (২৪)। তিনি নাজিরপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার পৌর শহরের পুরাতন সিও অফিস মোড়ে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত ছাত্রলীগ নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় চঞ্চল কান্তি বিশ্বাস জানান, মঙ্গলবার তিনি ও পল্লব রায় একই মোটরসাইকেলে করে পিরোজপুর থেকে নাজিরপুরের উদ্দেশ্যে রওনা দেন। শহরের পুরাতন সিও অফিস মোড়ের ব্রিজের কাছে পৌঁছালে ২০-২৫ জন যুবক তাদের গতিরোধ করেন। তারা পল্লব রায়কে কুপিয়ে ও পিটিয়ে জখম করে অচেতন অবস্থায় ফেলে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাকিল সরোয়ার বলেন, ওই যুবকের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তবে এখন তিনি আশঙ্কামুক্ত।

বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা