রাজনীতি

আ’লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

নিজস্ব প্রতিবেদক: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিব আনোয়ারের পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন, স্থানীয় সরকারের সবচেয়ে নিম্নস্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুজন নিহত, অর্ধশতাধিক গুলিবিদ্ধ এবং শতাধিক আহত হয়েছে। এ ঘটনাই সেটি প্রমাণ করে। নির্বাচনে বিরোধী দল না থাকার পরও সরকারি দল নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান ক্ষমতাসীনরা বিগত ১৩ বছরে দেশের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের আগের রাতে ডাকাতি করে ক্ষমতায় গিয়ে তারা নির্বাচন ব্যবস্থার কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। বিরোধী দল অনুপস্থিত থাকার পরও ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাদের ক্যাডাররা অস্ত্রের মহড়া দিচ্ছে। নিজেদের মধ্যে সংঘর্ষে মানুষ হত্যা করছে। এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

মান্না আরও বলেন, এ সরকার ক্ষমতায় থাকলে দেশের কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান নিজ দায়িত্ব পালন করতে পারবে না। সুতরাং নির্বাচন কমিশন সংস্কার করলেই সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। অবৈধ ক্ষমতাসীনদের এখনই পদত্যাগ করতে হবে। একটি নিরপেক্ষ সরকারের কাছে তাদের ক্ষমতা হস্তান্তর করতে হবে। অন্যথায় দেশের জনগণ হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে জেগে উঠলে সেই স্রোতে ভেসে যাবে বর্তমান সরকার।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা