রাজনীতি

নয় উপজেলা নির্বাচনে প্রার্থী ঘোষণা আ.লীগের

নিজস্ব প্রতিবেদক: নয় উপজেলা ও এক পৌরসভার উপনির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

শনিবার (১১ সেপ্টম্বর) দলটির সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।

পরে দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। তালিকা অনুযায়ী নয়টি উপজেলা, একটি পৌরসভা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি ওয়ার্ডে প্রার্থী ঘোষণা করা হয়।

যশোরের সদর উপজেলায় মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, বাগেরহাটের কচুয়া উপজেলায় নাজমা সারোয়ার, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় শামছুল ইসলাম ভূঁইয়া, নরসিংদীর সদর উপজেলায় আফতাব উদ্দিন ভূঞা, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার রফিকুল হাসান শিবলী, নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা রাব্বানী জব্বার, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভানু লাল রায়, চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় নাসরিন জাহান চৌধুরী ও ফেনী সদর উপজেলায় শুসেন চন্দ্র শীল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভায় অয়েজ উদ্দিন বিশ্বাস ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে মো. জিয়াউল হক আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আব্দুর রাজ্জাক, ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা