রাজনীতি

দ্রুত ২১ আগস্ট মামলার রায় কার্যকর হবে

নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকারের আমলেই একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় কার্যকর করা হবে- এমনটা আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সদস্য ও সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শুক্রবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানটির আয়োজন করে ওই হামলায় নিহত পরিবারের সদস্যদের কেন্দ্রীয় সংগঠন ‘২১ আগস্ট বাংলাদেশ’।


তিনি আরও বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় নিম্ন আদালতে রায় পেয়েছি। এখন মামলাটি হাইকোর্টে শুনানির অপেক্ষায় আছে। হাইকোর্টে মামলা শুনতে পেপারবুক তৈরি করতে হয়। সে কাজও শেষ হয়েছে। এখন মামলাটি দ্রুত সময়ের মধ্যে শুনানিতে উঠবে। তারপর আপিল বিভাগে যাবে। আপিল বিভাগে রায় হলে তা কার্যকর করা হবে। আমি আশা রাখি, বর্তমান সরকারের মেয়াদেই এ মামলার রায় কার্যকর করা হবে।

অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, দেশে সব দলের সঙ্গে আলোচনা চলে, কিন্তু বিএনপি-জামায়াতের সঙ্গে না। এরা আমাদের বঙ্গবন্ধুকে হত্যা করেছে। এখনও আমাদের নেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালাচ্ছে। তাই এই অপশক্তিকে রাজনীতি থেকে বিদায় করতে হবে। এদের সাথে কোনও আপস চলবে না।

এসময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে ‘বিএনপি-জামায়াতের অপশক্তির বিরুদ্ধে’ রুখে দাঁড়ানোর এবং তাদের প্রতিহত করার আহ্বান জানান।

২১ আগস্ট বাংলাদেশ কেন্দ্রীয় সংগঠনের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ প্রমুখ।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা