রাজনীতি

বঙ্গবন্ধু খুনে মদদ দাতাদের বিচার করতে হবে

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি: ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন,‘বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচার হয়েছে কিন্তু মদদ দাতাদের বিচার হয়নি। এখন মদদ দাতাদেরও বিচারের আওতায় আনতে হবে।’

জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার (২০ আগস্ট) বেলা ১১ টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আরো বলেন, আওযামী লীগ সরকারই প্রথম জনগণের খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের নিশ্চয়তা দিতে সক্ষম হয়েছে।

২১ আগষ্ট গ্রেনেড হামলা প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়া ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নির্দেশেই এ হামলা সংগঠিত হয়েছিল।

টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোনের তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খসরু নোমান, সদর উপজেলা সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ ও জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল।

আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা