রাজনীতি

জুনায়েদ বাবুনগরীর জানাজা সম্পন্ন

চট্টগ্রাম প্রতিনিধি: হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত ১১টায় চট্টগ্রামে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা প্রাঙ্গণে জানাজা সম্পন্ন হয়।

জুনায়েদ বাবুনগরীর মামা ও সর্বশেষ ঘোষিত হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী জানাজার ইমামতি করেন। এতে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার সকালে বাবুনগরীর শারীরিক অবস্থা অবনতি হলে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থা দুপুর পৌনে ১টার দিকে মারা যান।

বাবুনগরী ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। এর আগেও তিনি কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত ৮ আগস্ট দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় গাড়িতে বসে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেন বাবুনগরী।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

অভিমানে নারীর আত্নহত্যা, ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে নাজমা খাতুন (৩৮) নামে এক নারীর...

বোয়ালমারীতে ঐতিহ্য বাঁচাতে পলো-হোঁচা দিয়ে মাছ ধরার উৎসব

একসময় বর্ষা শেষে গ্রামবাংলার নদী, খাল-বিল ও উন্মুক...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

ঢাবি দলের ২ ইভেন্টে ৩ স্বর্ণপদক লাভ

দ্বিতীয় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় ঢাকা বিশ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা