রাজনীতি

‘আফগানদের আশ্রয় না দিয়ে ভুল করেছেন প্রধানমন্ত্রী’

নিজস্ব প্রতিবেদক: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, যুক্তরাষ্ট্রের অনুরোধে আফগানিস্তানের নাগরিকদের বাংলাদেশে আশ্রয় না দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড় ভুল করেছেন।

মঙ্গলবার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ও সীমান্ত ব্যবস্থাপনায় নাগরিক ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মো. মিলন প্রমুখ।

সরকার একের পর এক ভুল করছে মন্তব্য করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, দুদিন আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অনুরোধ করেছিল হাজার বিশেক আফগানকে সাময়িকের জন্য জায়গা দিতে। আপনি এটি না করে ভুল কাজ করলেন। গণতান্ত্রিক রাষ্ট্র না হলে যা হয়, তাই করছে। আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন নোবেল প্রাইজ পাওয়া তার থেকে অনেক দূরে সরে গেলেন।

বিএনপি নেতাদের পেটানো বন্ধের দাবি করে তিনি আরো বলেন, বিএনপির নেতাকর্মীরা নতুন দায়িত্ব পেয়েছে, তারা তাদের নেতাকে শ্রদ্ধা জানাবে। সেখানে কেন আপনারা পুলিশ দিয়ে পেটাবেন। এই ধরনের কাজগুলো আপনারা খুব খারাপ করছেন। যে পুলিশকে দিয়ে আজকে তাদের পেটাচ্ছেন একদিন দেখবেন এই পুলিশ ঘুরে দাঁড়াবে। এইসব বন্ধ করেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও বলে গিয়েছিলেন যেখানে মুক্তির আন্দোলন হবে সেখানে আমাদের সমর্থন থাকবে। এটি সংবিধানে লেখা আছে। ভারতে যতগুলো আন্দোলন হচ্ছে আমাদের লুকোচুরি না করে সরাসরি সমর্থন করা দরকার। তা না হলে মহাবিপদ আসবে।

তিনি আরো বলেন, আজকে যদি তালেবানদের স্বীকৃতি না দেই তাহলে তারা ভারতের হিন্দুত্ববাদের দিকে যাবে। সেখানে তারা উদারপন্থী ইসলামিক রাষ্ট্র না হয় কট্টরপন্থী একটা ধর্মান্ধ রাষ্ট্রে পরিণত হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা