রাজনীতি

রাজধানীতে অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সায়দাবাদে অস্ত্রসহ জানিবুল ইসলাম জোসি নামে এক ছাত্রদল নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার অপর ব্যক্তির নাম মো. বাসির আলী। তারা ঢাকায় অস্ত্র বিক্রি করতে এসে গ্রেফতার হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার এই তথ্য জানান। জোসিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা ছাত্রদলের ‘ফন্ট্রলাইনার’ হিসেবেও উল্লেখ করেছেন তিনি।

একেএম হাফিজ আক্তার বলেন, সোমবার রাতে রাজধানীর সায়দাবাদ টার্মিনাল থেকে দুটি পিস্তল ও আটটি গুলিসহ জানিবুল ইসলাম জোসি ও মো. বাসির আলী নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে অস্ত্র দুটি ঢাকায় নিয়ে এসেছে তারা। তাদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জ থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে বলেও জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত এই কমিশনার।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা