রাজনীতি

শিক্ষাপ্রতিষ্ঠান না খোলায় মানুষ উদ্বিগ্ন : মান্না

নিজস্ব প্রতিবেদক: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের সবকিছু চালু আছে, কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান নেই (বন্ধ)। দেশের কচি, কিশোর, যুবক, তরুণ যারা বিশ্ববিদ্যালয়ে পড়েন, কলেজে পড়েন, স্কুলে পড়েন, তাদের ভবিষ্যৎ ভেবে আজ সারাদেশের মানুষ উদ্বিগ্ন।

শুক্রবার (১৮ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় কিশোর-তরুণেরা ইন্টারনেটের প্রভাবে বিপথগামী হচ্ছে। সারাদেশে ছাত্র, শিক্ষক, অভিভাবকরা সোচ্চার কণ্ঠে দাবি করছেন- যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।

সকল অভিভাবক ও শিক্ষার্থীদের বলছি, আপনারা আওয়াজ তুলুন। না হলে এ দেশ মূর্খতা ও অন্ধকারে নিপতিত হবে।

টিকা নিয়ে তিনি বলেন, সবার টিকাপ্রাপ্তি নিশ্চিত করতে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। আজকের পত্রিকাতেই পাবেন, সরকারের হাতে যত টিকা আছে, সেগুলো দেওয়ার পরও বাংলাদেশের মাত্র ৩ শতাংশ মানুষ কেবল টিকা পাবে।

আমরা দেখছি, এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় করোনার প্রতি, মানুষের স্বাস্থ্যের প্রতি, মানুষের জীবন-জীবিকার প্রতি কত বড় অবহেলা প্রদর্শন করেছে। দেশে স্বাস্থ্যখাত বলে যে কিছু আছে, সেটা মানুষ দেখতে পায় না।

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, পত্রিকাতেই ছাপা হয়েছে সীমান্তের তিনটি জেলায় এখন পর্যন্ত কোনো আইসিইউর ব্যবস্থা করা হয়নি, অক্সিজেন নেই। এই যখন পরিস্থিতি, তখন আমরা নিঃসন্দেহে বলতে পারি- এই সরকারের হাতে এ দেশের সাড়ে ১৭ কোটি মানুষ নিরাপদ নয়।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন-বিএনপির কেন্দ্রীয় নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ,আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম, সম্পাদক মোফাজ্জল হোসেন হৃদয় প্রমুখ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা