রাজনীতি

নির্দেশনা পেলেই সম্মেলন : আ জ ম নাছির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন জানিয়েছেন, কেন্দ্রের নির্দেশনা পেলেই মহানগর আওয়ামী লীগের সম্মেলন করা হবে। একই সময় দলকে সুসংগঠিত করাই প্রথম শর্ত বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ জুন) বিকেলে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

নাছির বলেন, সমালোচনা নয়, পারস্পরিক আলোচনাতেই সংগঠন পরিশুদ্ধ ও শক্তিশালী হবে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী মেয়াদোত্তীর্ণ তৃণমূলের কমিটিগুলোকে পুনর্গঠন করা হবে। কেন্দ্রের নির্দেশনা পেলেই মহানগর আওয়ামী লীগের সম্মেলন করতে আমরা প্রস্তুত আছি।

সভায় জানানো হয়, আগামী ২০ ও ২১ জুন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে মতবিনিময় সভা হবে। সভায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত) জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খানসহ মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা