রাজনীতি

ইসলামী বক্তা আবু ত্ব-হার সন্ধান দাবি মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক : ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ও তার সঙ্গীদের সন্ধান দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।

এই চারজনের নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, নিখোঁজ হওয়ার ছয়দিন পার হলেও এখন পর্যন্ত তাদের অবস্থান জানাতে পারেনি সরকার। এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপও নেই।

তিনি আরও বলেন, আদনানের স্ত্রী-পরিবারসহ অন্যান্যরা প্রধানমন্ত্রীর দফতর, থানা-পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন দফতরে ঘুরলেও তাদের জিডি পর্যন্ত গ্রহণ করা হয়নি। এমনকি কোনো পদক্ষেপও নেয়া হয়নি। এটি খুবই দুঃখ, উদ্বেগ ও রহস্যজনক। বিগত ১২ বছরে বর্তমান সরকারের আমলে ভিন্ন মতাবলম্বী বিরোধী রাজনৈতিক নেতাকর্মী, মানবাধিকার কর্মী, সাংবাদিক, লেখক, ব্লগার, ব্যবসায়ী, মুক্তচিন্তার মানুষ, আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ গুম হয়েছে। এছাড়া বিশিষ্ট ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান এবং তার তিন সঙ্গীর নিখোঁজ হওয়ায় জনমনে আতঙ্ক বৃদ্ধি পেয়েছে। এ প্রেক্ষাপটে তারাও গুমের শিকার হলেন কি-না সেই প্রশ্নের সৃষ্টি হয়েছে।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকারের আমলে মানুষের জান-মালের কোনো নিরাপত্তা নেই। স্বাভাবিক মৃত্যুর কিংবা নিরাপদ জীবনযাপন ও স্বাধীনভাবে চলাফেরার নিরাপত্তা বা নিশ্চয়তা নেই। সব কিছুতেই অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

বিবৃতিতে অবিলম্বে নিখোঁজ আবু ত্ব-হা মোহাম্মদ আদনানসহ তার সহযাত্রীদের সন্ধান ও অবস্থান জানাতে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

গত ১০ জুন রাজধানীর গাবতলী এলাকা থেকে ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী এবং মা রংপুর ও ঢাকায় পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা