রাজনীতি

রিজভীকে দেখতে গেলেন মান্না

নিজস্ব প্রতিবেদক: করোনামুক্ত হয়ে বাসায় চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে তার আদাবরের বাসায় যান নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত।

বৃহস্পতিবার (২৭মে) দুপুরের দিকে রিজভীর শ্যামলী আদাবরের বাসায় যান ওই দুই নেতা।

রুহুল কবির রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার এ তথ্য জানান।

তুষার বলেন, রিজভী আহমেদের সঙ্গে দেখা করতে মাহমুদুর রহমান মান্না ও ইসতিয়াক আজিজ উলফাত তার বাসায় আসেন। তারা দুজন অসুস্থ রিজভী আহমেদের বাসায় প্রায় দেড় ঘণ্টা অবস্থান করেন। রিজভীর সঙ্গে তার শারিরীক অবস্থা নিয়ে কথা বলেন।

গত ১৬ মার্চ করোনা আক্রান্ত হন রুহুল কবির রিজভী। এরপর ১৭ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত ১ এপ্রিল হঠাৎ করেই রিজভীর শারীরিক অবস্থার অবনতি হয়। তার অক্সিজেন লেভেল কমে গেলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি ও করোনামুক্ত হওয়ার দীর্ঘ প্রায় দুই মাস পর গত ৯ মে হাসপাতাল থেকে বাসায় ফেরেন রিজভী। তবে আরও এক মাসেরও বেশি সময় তাকে বাসায় বেড রেস্টে থাকতে হবে বলে তার চিকিৎসকরা জানিয়েছেন।

এর আগে রিজভী আহমেদকে দেখতে তার বাসায় গিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও রিজভীর শারিরীক অবস্থার খোঁজ খবর রাখছেন বলে জানান রিজভীর ঘনিষ্ট রাশেদুল হক।

সাননিউজ/টিএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

ঢাকাতে বজ্রবৃষ্টির আভাস

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন...

মিরাজকে সরিয়ে নতুন অধিনায়ক?

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে মেহেদী হাসান মিরাজকে সরানো হতে পারে&mdas...

‘ধুম ফোর’ গুঞ্জন উড়িয়ে দিলেন রণবীর কাপুর

বলিউড তারকা রণবীর কাপুরকে ঘিরে ‘ধুম ফোর’ সিনেমায় অভিনয়ের গুঞ্জন ব...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা