রাজনীতি

দেশের মানুষ স্বাস্থ্য সুরক্ষার বাজেট চায়: জিএম কাদের 

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, দেশের মানুষ স্বাস্থ্য সুরক্ষার বাজেট চায়। তাই বাজেটে স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বরাদ্দ রাখতে হবে।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জিএম কাদের বলেন, করোনাকালে প্রমাণ হয়েছে দেশের স্বাস্থ্য সেবা কতটা নাজুক। তাই উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে সকল পরীক্ষা-নিরীক্ষা থাকতে হবে। জেলা পর্যায়ের সরকারি হাসপাতালে আইসিইউসহ উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স, টেকনিশিয়ান নিয়োগ দিতে হবে। জীবন রক্ষাকারী ঔষধ বিনামূল্যে দিতে হবে রোগীদের।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান আরো বলেন, দেশে উন্নত চিকিৎসা নিশ্চিত হলে কেউ চিকিৎসার জন্য বিদেশে যাবে না। আমরা চাই বিনা চিকিৎসায় যেন একজন রোগীরও যেন মৃত্যু না হয়। চিকিৎসাসহ মানুষের সকল অধিকার নিশ্চিত করতেই আমাদের রাজনীতি।

সাননিউজ/টিএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

২৬ মাদক মামলার আসামি ফের ইয়াবাসহ আটক

কুড়িগ্রামের উলিপুরে রাতভর মাদকবিরোধী অভিযান চালিয়ে...

উলিপুরে ভিশনস্প্রিং-এর বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

সড়ক নিরাপত্তা নিশ্চিত ও পরিবহন শ্রমিকদের চোখের স্ব...

রংপুর বিভাগের সেরা হয়ে জাতীয় পর্যায়ে উলিপুরের শাহীন আলম

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ উদয...

এমবাপের মন্তব্যে চীনের মানুষের অনুভূতিতে আঘাত

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ঘিরে তৈরি হওয়া একটি বিতর্কিত মন্তব্য আন্তর্...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা