রাজনীতি

‘বিভ্রান্তির রাজনীতি থেকে সবাইকে সচেতন থাকতে হবে’

নিজস্ব প্রতি‌বেদক: বিএনপি-জামায়াত-হেফাজত করোনাকালে মানুষের পাশে না দাঁড়িয়ে অপরাজনীতি ও বিভ্রান্তির রাজনীতি নিয়ে ব্যস্ত। তাদের এই অপরাজনীতি ও বিভ্রান্তির রাজনীতি থেকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

বৃহস্পতিবার(৬মে ) কলাবাগান ক্রীড়া চক্র মাঠে হতদরিদ্র অসহায় কর্মহীন মানুষের মাঝে স্বেচ্ছাসেবক লীগের ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলাদেশ এগিয়ে গেলে মির্জা ফখরুলদের মত রাজনীতিবিদরা, জামাত হেফাজত কষ্ট পায়। এরা মানুষের পাশে না দাড়িয়ে অপরাজনীতি নিয়ে ব্যস্ত। আমরা বীরের জাতি। পরাজিত শক্তির হাতে আমরা পরাজিত হব না।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে মানুষের কল্যাণে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মানুষের পাশে দাঁড়াচ্ছে। তারা এর আগে টেলি-মেডিসিন, অক্সিজেন সিলিন্ডার, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে। আজ মানুষের পাশে ঈদ উপহার নিয়ে পাশে দাঁড়াচ্ছে। আমরা এই কার্যক্রমকে স্বাগত জানাই।

আওয়ামী লীগের এ নেতা বলেন, আমরা মৃতকে জয় করতে পারবো না, তবে মৃত্যুর মুখোমুখি দাড়িয়ে কাজ করতে পারবো। করোনা যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানুষের পাশে থাকবে। মানবিক কার্যক্রম এমুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আওয়ামী লীগের নেতৃত্বে বাঙালী জাতিকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে হবে।

কলাবাগান ক্রীড়া চক্র মাঠে ৪০০ হতদরিদ্র অসহায় কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে সেমাই, দুধ, তেল, সাবান, চিনি, পিয়াজ, পলাউর চাল সহ আটটি পণ্য বিতরণ করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

স্বেচ্ছাসেবক লীগের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ এর ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী এবং দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, আব্দুল আলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, আব্দুল্লাহ আল সায়েম, কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান, আবিদ আল হাসন, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, সদস্য রফিকুল হয়াদার ভুইঁয়া, জাহাঙ্গীর হোসেন বাবর সহ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

সাননিউজ/এমআর/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা