রাজনীতি

‘করোনা টিকায় কোটি কোটি টাকা হরিলুট’

নিজস্ব প্রতি‌বেদক : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ক‌রোনা টিকার আমদা‌নি‌ নি‌য়ে দেশের কোটি কোটি টাকা হরিলুট হচ্ছে। সে উৎস থেকে সরবরাহ বন্ধ হওয়ায় ও কোন বিকল্প উৎসের ব্যবস্থা না রাখায় এখন টিকা প্রাপ্তি চরম অনিশ্চয়তায় পড়েছে। মহামারির ভয়াবহতা যখন বাংলাদেশের দোড় গোরায় কড়া নারছে তখন আমরা টিকার অভাবে টিকা দান কর্মসূচী স্থগিত করা হ‌য়ে‌ছে।

বিরোধী দলীয় এ উপনেতা ব‌লেন, করোনাকালে টিকা নিয়ে বানিজ্য গ্রহনযোগ্য নয়। আবার সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের অদুরদর্শী সিদ্ধান্তের কারনে টিকার মজুদ প্রায় শেষের পথে। এমন পরিস্থিতিতে টিকা দান কর্মসূচী স্থগিত রাখায় মহা সঙ্কটে সারা দেশ। দেশের মানুয় গভীর উৎকন্ঠায়। এ বিষয়ে সরকারের পরিকল্পনা কি তা জানতে আগ্রহী।

বৃহস্প‌তিবার জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গণমাধ‌্যম‌কে এসব ব‌লেন।

তি‌নি ব‌লেন, ব্যবসায়ীক দৃষ্টিকোন থেকে করোনা টিকা আমদানী করায় বিকল্প উৎস রাখা হয়নি, তাই বাংলাদেশে টিকা ব্যবস্থাপনায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। তৃতীয় পক্ষ হিসেবে একটি কোম্পানী কোটি কোটি টাকা মুনাফা অর্জন করেছে কিন্তু নিশ্চয়তা মেলেনি টিকা পাওয়ায়।

জাতীয় পার্টি চেয়ারম্যানব‌লেন ,সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী একটি বেসরকারী কম্পানী মাধ্যমে করোনা টিকা আমদানি করে সরকার। এতে টিকা প্রতি ঐ কম্পানিটি ৭৭টাকা মুনাফা করেছে। শেয়ার বাজারের ওয়েব সাইটে দেয়া রিপোর্ট অনুযায়ী জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৫০ লাখ ডোজ টিকা আমদানি করে তারা লাভ করেছে ৩৮ কোটি ৩৭ লাখ টাকা। একই কম্পানি এপ্রিলে আরো ২০ লক্ষ ডোজ টিকা আমদানি করেছে বিদ্যমান সেই চুক্তির আওতায়। অর্থাৎ সেখানে লাভ করেছে প্রায় ১৫ কোটি ৪০ লাক্ষ টাকা।

সান নিউজ/এমআর/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা