রাজনীতি

বিএনপির আমলে সকালেই ভোট দেওয়া শেষ হতো: কাদের

নিজস্ব প্রতিবেদক: বিএনপির আমলে সকাল ১০টার মধ্যেই ভোট দেওয়া শেষ করা হয়েছিল বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৪ মে) তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এমন দাবি করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আমলে সকাল ১০টার মধ্যেই ভোট দেওয়া শেষ করা হয়েছিল। তখন চট্টগ্রামের একটি কেন্দ্রে ভোট গণনার আগেই চূড়ান্ত ফল রেডিও, টিভিতে ঘোষণা দেওয়া হয়েছিল। কাজেই বিএনপির মুখে নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার বুলি ভুতের মুখে রাম রাম ধ্বনির মতো।

তিনি বলেন, গণতন্ত্র নিয়ে কথা বলা বিএনপির মুখে শোভা পায় না। ক্ষমতায় থাকতে তারা ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচনের কলঙ্কিত অধ্যায়ও এদেশে সৃষ্টি করেছে। বিএনপি নেতারা পূর্ণিমার আলো ঝলঝল রাতেও অমাবস্যার অন্ধকার দেখতে পায়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন ব্যবস্থাকে দলীয়করণ করার রেকর্ডে বিএনপি চ্যাম্পিয়ন। তারা এক কোটি সোয়া লাখ ভুয়া ভোটার দিয়ে আজিজ মার্কা প্রহসনের নির্বাচন করার প্রস্তুতি নিয়েছিল। মাগুরা ও ঢাকা-১০ আসনের উপনির্বাচনের সেই জালিয়াতির কথা দেশের মানুষ এখনও ভুলে যায়নি।

তিনি বলেন, অসহায়, কর্মহীন, খেটে খাওয়া নিম্নআয়ের মানুষের জন্য সাড়ে ছত্রিশ লাখ পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ বা দলীয় নেতাকর্মীদের আত্মীয়-স্বজন দেখে নয়, বরং নিম্ন আয়ের খেটে খাওয়া পরিবারের তালিকা করে এবং যাচাই-বাছাইয়ের মাধ্যমে এসব সাহায্য দেওয়া হচ্ছে। মুখ দেখে দেওয়ার কোনো সুযোগ নেই।

কাদের বলেন, নগদ অর্থ ও খাদ্য সহায়তা এবার যেন কোনোভাবেই বেহাতে না যায় সে ব্যাপারেও এরইমধ্যে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নগদ অর্থ ও খাদ্য সহায়তা বিতরণে কেউ কোনো অপকর্ম ও অনিয়ম করলে তাকে কঠোর শাস্তি পেতে হবে।

গণমাধ্যম সরকার নিজের মতো করে নিয়েছে-বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, গণমাধ্যমের ওপর সরকারের যদি নিয়ন্ত্রণই থাকবে তাহলে প্রতিদিন তারা সরকারের বিরুদ্ধে বিষদগার আর মিথ্যাচার করে কেমন করে?

তিনি বলেন, করোনা মহামারিতে শেখ হাসিনা সরকার দিনরাত করোনাপীড়িত মানুষের চিকিৎসা, সংক্রমণ রোধ এবং অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। শ্রমিকদের কর্মসংস্থান অব্যাহত রেখে কর্মহীনদের সুরক্ষায় আর্থিক ও খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে। অথচ বিএনপি শুধু তাদের কথাই বলে যাচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, সরকারের কোনো উদ্যোগ বিএনপির চোখে পড়ে না। এই সংকটকালে জনগণের জীবন ও জীবিকার মধ্যে ভারসাম্য তৈরিতে সরকারের উদ্যোগের প্রশংসা না করে তারা তোতা পাখির মতো শেখানো বুলি অবিরাম আওড়িয়ে যাচ্ছে। অনবরত মিথ্যাচার এখন তাদের একমাত্র অস্ত্র। সরকারের সবকিছুতে দোষ ক্রটি খুঁজে বের করা বিএনপির মজ্জাগত স্বভাবে পরিণত হয়েছে ।

সাননিরউজ/এমআর/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা