রাজনীতি

স্বাস্থ্য খাতে ‘মেগা প্রকল্প’ চায় জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে মেগা প্রকল্প বাস্তবায়ন জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

মঙ্গলবার (৪ এপ্রিল) জাপার চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর পাঠানো এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেন জাপা চেয়ারম্যান।

তিনি বলেন, মৌলিক ও মানবিক দিক বিবেচনায় স্বাস্থ্য বিভাগে মেগা প্রকল্প বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে। এ জন্য আগামী বাজেটে স্বাস্থ্য খাতে মেগা প্রকল্প বাস্তবায়নের রূপরেখা ও অর্থায়ন দেখতে চায় সাধারণ মানুষ।

জিএম কাদের বলেন, মানুষের জীবন বাঁচাতে দেশের প্রতিটি জেলার সরকারি হাসপাতালে আইসিইউ সুবিধা নিশ্চিত করতে হবে। উপজেলাসহ প্রতিটি সরকারি হাসপাতালে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করতে হবে।

সব হাসপাতালে পর্যাপ্ত বেডের ব্যবস্থা থাকতে হবে উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, বিনামূল্যে ওষুধ সরবরাহ থাকতে হবে মানুষের জন্য। প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্ট নিয়োগ দিতে হবে।

জাপা চেয়ারম্যান বলেন, মহামারিকালে প্রমাণ হয়েছে উন্নত বিশ্বও সংকটকালে চিকিৎসা ব্যবস্থায় কতটা অসহায়। তাই দেশেই সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। সেটা সম্ভব হলে কাউকেই আর চিকিৎসার জন্য বিদেশ যেতে হবে না। এতে মানুষের সময় ও অর্থ বাঁচবে। নিশ্চিত হবে সাধারণ মানুষের মৌলিক অধিকার।

সাননিউজ/এমআর/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা